জ্যোতির্ময় দত্ত, কলকাতা : রাজ্যের সমস্ত স্কুলে আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস পালনের নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। ভারতীয় সংবিধান গ্রহণের দিনটিকে স্মরণ করে ছাত্রছাত্রীদের মধ্যে সংবিধানের মূল্যবোধ, আদর্শ ও নাগরিক চেতনা ছড়িয়ে দিতে বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে রাজ্যের সমস্ত জেলার জেলা শিক্ষা আধিকারিকদের (DEO) কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশনের তরফে। নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং বেসরকারি স্কুলে শিক্ষক ও পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংবিধান দিবস পালন করতে হবে। দিনটি উপলক্ষে স্কুলগুলিতে একাধিক শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি আয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ২৬ নভেম্বর রাজ্যের সব…