Truth of Bengal: উচ্চ শিক্ষা করতে চান? ডায়মন্ড হারবার উইমেন্স বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। ইন্টারভিউ মারফত যোগ্য আবেদনকারীকে ভর্তি নেওয়া হবে। ২৭ জুলাই ইন্টারভিউ হবে।
বাংলা, ইংরেজি, দর্শন, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, উইমেন্স স্টাডিজ, রসায়ন, ভূগোল, গণিত, প্রাণীবিদ্যা ও পদার্থবিদ্যায় পিএইচডি করার সুযোগ রয়েছে। কোর্সের মেয়াদ ৩ বছর। সর্বাধিক ৬ বছরের মধ্যে কোর্স শেষ করতে হবে। মোট আসন ৮৯।
আগ্রহী আবেদনকারীরা দ্রুত আবেদন করুন। আবেদনমূল্য ১ হাজার টাকা। স্নাতকোত্তর ডিগ্রি কোর্স পাশ করতে হবে। নেট বা সেট পরীক্ষায় পাশ করতে হবে। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট www.dhwu.ac.in এর দিকে।


