চাকরি

রাজ্য সরকারি সংস্থায় বড় সুযোগ! বছরে ২৬ লাখ টাকারও বেশি বেতনে কর্মী নিয়োগ করছে ‘ওয়েবেল’

প্রাথমিক ভাবে ৫ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে

Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন বা ওয়েবলে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে। অ্যাকাউন্টস ও ফিনান্স বিভাগে নিয়োগ করা হবে। বছরে বেতন মিলবে ২৬.৭২ লাখ টাকা করে। প্রাথমিক ভাবে ৫ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কাজের দক্ষতার ওপর নির্ভর করবে মেয়াদ বাড়ানো হবে কিনা।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। চাটার্ড অ্যাকাউন্ট্যান্সি পাশ করতে হবে। এমবিএ পাশ হলে অগ্রাধিকার মিলবে। কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৪৮-৫২ বছরের মধ্যে। ওয়েবলের অফিশিয়াল ওয়েবসাইট https://www.wtl.co.in/ মারফত আবেদন করতে হবে।