শিক্ষা

ফরাসি ও রুশ ভাষায় কোর্স করার সুযোগ! মেধার ভিত্তিতে ভর্তির বিজ্ঞপ্তি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

অনলাইনে ১৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে

Truth of Bengal: বিদেশি ভাষা শেখায় আগ্রহী? ফরাসি ও রুশ ভাষায় সার্টিফিকেট, ডিপ্লোমা ও অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ২৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.buruniv.ac.in মারফত। অনলাইনে ১৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। ট্রানজাকশন চার্জ অতিরিক্ত।

ফরাসি ও রুশ ২ ভাষাতেই সার্টিফিকেট কোর্সের আসন সংখ্যা ৭০, ডিপ্লোমা কোর্সে আসন সংখ্যা ১৫ আর অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সে আসন সংখ্যা ১৫। সার্টিফিকেট কোর্সে ভর্তি হতে গেলে যে কোনো ভাষায় স্নাতক হতে হবে। ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে গেলে স্নাতক ও সংশ্লিষ্ট ভাষায় সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে। অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে গেলে স্নাতক ও সংশ্লিষ্ট ভাষায় সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে। কোর্স ফি ২২৭৫ টাকা। মেধার ভিত্তিতে কোর্সে ভর্তি নেওয়া হবে।