চাকরি

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বহু শূন্যপদ ক্রেডিট অফিসার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ১৬ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে

Truth of Bengal: ব্যাঙ্কে চাকরির কথা ভাবছেন? রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বহু শূন্যপদে ক্রেডিট অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৭৭৯। এরমধ্যে অসংরক্ষিত আসন ৩১৪। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত ৭৭। ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত ২১০টি আসন। তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত ১১৭টি আসন। তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত ৬১টি আসন। শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত ২৮টি আসন।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ১৬ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট https://bankofindia.co.in/careers মারফত। ৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়া যাবে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। ২০২৬ সালের ১ জুলাইয়ের নিরিখে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকার মধ্যে।

আগামী সেপ্টেম্বরে অনলাইনে পরীক্ষা হতে পারে। নভেম্বরে ইন্টারভিউ নেওয়া হতে পারে। জেনারেল, ওবিসি, আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ৮৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ১৭৫ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।