চাকরি

ইউনিয়ন ব্যাঙ্কে প্রায় ৪০০ পদে নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

মোট শূন্যপদ ৩৯৫

Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্পেশালিষ্ট অফিসার পদে নিয়োগ করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে ইউনিয়ন ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট unionbankofindia.bank.in মারফত। মোট শূন্যপদ ৩৯৫। ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, স্পেশালিষ্ট অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। ১০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

অফিশিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত আপলোড করতে হবে। ইউনিয়ন ব্যাঙ্কে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-২ ম্যানেজার পদে শূন্যপদ ১৬৩। সিনিয়র ম্যানেজার পদে শূন্যপদ ১৫৩। সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেলে চিফ ম্যানেজার পদে শূন্যপদ ৫২। অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার পদে শূন্যপদ ২০ আর ডেপুটি জেনারেল ম্যানেজার পদে শূন্যপদ ৭। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন।