চাকরি

হ্যালে ১২০ শূন্যপদে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ

হ্যালের রিসার্চ অ্যান্ড ডিজাইন সেন্টারে ডিজাইন ট্রেনি পদে নিয়োগ করা হবে।

Truth of Bengal: কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হ্যালে ডিজাইন ট্রেনি বা ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১২০টি। ২৯ জুলাই থেকে অনলাইনে আবেদন করা শুরু হয়েছে। ১৪ আগস্ট দুপুর ২টো পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

হ্যালের রিসার্চ অ্যান্ড ডিজাইন সেন্টারে ডিজাইন ট্রেনি পদে নিয়োগ করা হবে। হ্যালের ওভারহল, প্রোডাকশন ও সার্ভিস ডিভিশনে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গর বারাকপুর, কর্নাটকের টুমাকুরু, বেঙ্গালুরু, তেলেঙ্গানার হায়দরাবাদ, মহারাষ্ট্রর নাসিক, ওড়িশার কোরাপুট আর উত্তর প্রদেশের লখনউ, কানপুর ও কোরওয়ায় নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মোট ১২০টি শূন্যপদ। ৬০টি করে পদ ডিজাইন ট্রেনি ও ৬০টি করে পদ ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য নিয়োজিত। পূর্ণ মেয়াদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে বিই বা বিটেক ডিগ্রি কোর্স পাশ করতে হবে।

আবেদনকারীর বয়স হতে হবে ১৪ আগস্টের নিরিখে ২৮ বছর। ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য কোনো আবেদনমূল্য লাগবে না। অনলাইন লিখিত পরীক্ষা ও বেঙ্গালুরুতে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। মাসে বেসিক পে বাবদ ৫০ হাজার টাকা, ডিএ, ক্যান্টিন ভাতা মিলবে। ৫ বছরের পোস্ট ট্রেনিং সার্ভিস বন্ড থাকবে।

এরোনটিক্যাল, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স আর মেটালার্জি বিভাগে ডিজাইন ট্রেনি পদে নিয়োগ করা হবে। এছাড়াও ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স আর মেটালার্জি, প্রোডাকশন, সিভিল বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে। ১৪ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে হ্যালের অফিশিয়াল ওয়েবসাইট www.hal-india.co.in মারফত। ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং ও ইউপিআই পেমেন্ট মাধ্যমে আবেদনমূল্য জমা দিতে হবে।

Related Articles