রাজ্যের খবর

স্ত্রী ও পুত্রকে গলা কেটে খুন! আত্মহনন করলেন স্বামী

প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও ছেলের গলা কেটে আত্মহত্যা করেন স্বামী

Truth Of Bengal: নৃশংস! পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও ছেলের গলা কেটে খুন করলেন স্বামী। এরপর আত্মহত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বেলডাঙা থানার আণ্ডিরন হালদার পাড়ায়।

আরও পড়ুনঃ Myanmar Blast: মায়ানমারে প্যারাগ্লাইডার থেকে বিস্ফোরণ, ৪০ জনের মৃত্যু

পরিবার সূত্রে জানা যায়, নিহতদের নাম সঞ্জিত হালদার (৪০), মৌসুমী হালদার (২৮), রায়হান হালদার (৭)। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্যের কারণে এই ঘটনা। সঞ্জিত হালদার তাঁর নিজের ঘরে স্ত্রী ও ছেলেকে করাত দিয়ে গলা কেটে হত্যা করে। তারপর নিজে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। (Murshidabad)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

সঞ্জিত হালদারের মা জানান, আজ সকালে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় জানালা দিয়ে দেখতে পায় তার ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি প্রতিবেশীদের ডাকলে প্রতিবেশীরা দরজা খুলে দেখে স্ত্রী ও নাতির গলা কাটা নিথর দেহ পড়ে রয়েছে। তারপর বেলডাঙা থানায় খবর দিলে বেলডাঙা থানার পুলিশ দেহগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে সঞ্জিত হালদারের মা জানান, সঞ্জিত হালদারের স্ত্রীর কারণে এমন ঘটনা ঘটিয়েছে। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (Murshidabad)

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও ছেলের গলা কেটে আত্মহত্যা করেন স্বামী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার মধ্যে অন্য কোন কারণ জড়িয়ে আছে কিনা তার তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ। (Murshidabad)

Related Articles