খেলা

Abhishek Sharma: টেস্ট খেলতে গেলে কি করতে হবে, লারার কাছে জানতে চাইলেন অভিষেক

অভিষেকের সম্বন্ধে বলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ার্ন লারা বলেন, ‘আমার সঙ্গে অভিষেকের পরিচয় হয়েছিল কোভিড চলাকালীন।

Truth of Bengal: অভিষেক শর্মা। টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট ইতিমধ্যেই নিজের জাত চিয়েছেন এই বাঁ হাতি ব্যাটার। প্রথমে আইপিএল এবং তারপর জাতীয় দলের হয়েও নজর কাড়েন অভিষেক। কিন্তু তিনি শুধু এই ফরম্যাটের ক্রিকেটেই আবদ্ধ থাকতে চান না। তাঁর মূল লক্ষ্যই হচ্ছে জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করা (Abhishek Sharma)।

অভিষেকের সম্বন্ধে বলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ার্ন লারা বলেন, ‘আমার সঙ্গে অভিষেকের পরিচয় হয়েছিল কোভিড চলাকালীন। সেই সময় আমি সানরাইজার্স হায়দরাবাদে ছিলাম। তখন খুব কাছ থেকে অভিষেককে দেখে বুঝেছিলাম ও কতাটা প্রতিভাবান একজন ক্রিকেটার। অভিষেক যেভাবে ব্যাটিং করে তখন ওর মধ্যে যুবরাজের ছোঁয়া দেখা যায়। কিন্তু অভিষেকের যে গুণটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, সেটা হল নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ রাখতে রাজি নয়। ওর ইচ্ছা রয়েছে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে টেস্ট খেলার। যা আমার কাছে অত্যন্ত ভাল লেগেছে (Abhishek Sharma)।’

এরপর লারা বলেন, ‘অভিষেক এখন টেস্ট ম্যাচ খেলার জন্য এতটা উদগ্রীব হয়ে পড়েছে যে, আমাকে প্রায়ই ফোন করে। এবং জানতে চায় জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলতে গেলে ওকে এখন কিভাবে তৈরি হতে হবে। এটা একজন ক্রিকেটারের সবচেয়ে বড় গুণ বলেই আমার মনে হয়।’ এবং অভিষেক আগের থেকে এখন তাঁর খেলায় অনেক উন্নতি করেছেন বলেও জানাতে ভুললেন না প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক। এর পাশাপাশি আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেও ভারতীয় দলে থাকার ব্যাপক সম্ভাবনা যে অভিষেকের রয়েছে তাও জানান লারা (Abhishek Sharma)।

তবে শুধু অভিষেকের প্রশংসা করেই ক্ষান্ত হননি লারা। তিনি প্রশংসা করেছেন তাঁর প্রশিক্ষক যুবরাজ সিংয়েরও। যুবরাজের প্রশংসা করে লারা বলেন, ‘যুবি একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার ছিলেন এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তবুও যুবি আমার কাছে এসে যেভাবে বিভিন্ন বিষয়ে মতামত নেন তা দেখেও অবাক হয়ে যাই আমি।’

Related Articles