Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে আসল সাশ্রয়ী মূল্যর 5G স্মার্টফোন Lava Virat V1। এই ফোনে UNISOC T8200 প্রসেসর, 6000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং Android 16 অপারেটিং সিস্টেম রয়েছে। Lava Virat V1 5G ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম লঞ্চ প্রাইস হল ১১,৯৯৯ টাকা, তবে ফোনটির আসল নাম ১২৯৯৯ টাকা। আগামী ৩১ জুলাই থেকে ফোনের বিক্রি শুরু হবে। Arya Blue এবং Sonar Gold রঙে মিলবে নয়া মডেলের স্মার্টফোন। এই ফোনের ব্যবহারকারীরা বাড়ি বসে বিনামূল্যে পরিষেবা মিলবে Lava-র তরফে।
Lava Virat V1 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে UNISOC T8200 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এছাড়াও মেমরি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
পাওয়ার ব্যাকআপের জন্য Lava Virat V1 5G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে কোনো বিজ্ঞাপন বা কোনো প্রি-ইনস্টল্ড ব্লোটওয়্যার নেই। Lava Virat V1 5G ফোনে ফটোগ্রাফির জন্য 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং রয়েছে। সুরক্ষা ও ফোন আনলকের জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।


