দেশ

এ কী কাণ্ড! মোদির ফ্রেন্ডস ভিডিও ‘ডিলিট’ মেটার, বিতর্কের জেরে কর্তাদের তলব কেন্দ্রের

প্রধানমন্ত্রীর পোস্ট গায়েব সোশাল মিডিয়া থেকে! চরম ক্ষুব্ধ দিল্লি, বিড়ম্বনায় পড়ে ক্ষমা চাইল মেটা

Truth of Bengal: সোশাল মিডিয়ায় ইতিহাস গড়ে তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই ভিডিও ঘিরে তৈরি হলো নজিরবিহীন বিতর্ক। নিট (NEET) পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষার্থীদের আশ্বস্ত করে ও কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে বৃহস্পতিবার মাঝরাতে একটি বিশেষ ভিডিও বার্তা পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু আচমকাই মঙ্গলবার সকালে দেখা যায়, ইনস্টাগ্রাম থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী মোদির সেই বহুল আলোচিত ভিডিওটি! রাষ্ট্রপ্রধানের পোস্ট সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মুছে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চরম উত্তেজনা দেখা দেয়।

উল্লেখ্য, মধ্যরাতে পোস্ট করা এই ভিডিওটি ডিজিটাল দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ওই ভিডিওর ভিউ লাফিয়ে ২৭১ মিলিয়ন অতিক্রম করে যায়! সঙ্গে পড়ে দেড় কোটিরও বেশি লাইক এবং প্রায় ১৩ লক্ষ কমেন্ট। শুধু তা-ই নয়, এই ভিডিওটি পোস্ট করার পর ইনস্টাগ্রামে বিশ্বনেতা মোদির ফলোয়ার সংখ্যা ১০১ মিলিয়ন থেকে রাতারাতি বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছে যায়। বিশ্বজুড়ে রাষ্ট্রনেতাদের মধ্যে একমাত্র মোদিরই ইনস্টাগ্রামে ১০ কোটির বেশি অনুগামী রয়েছে, যা তাঁর বিশ্বব্যাপী জনপ্রিয়তার প্রমাণ দেয়।

কিন্তু যে ভিডিও সারা বিশ্বে তোলপাড় ফেলল, তা কীভাবে সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ মুছে গেল? ঘটনাটি সামনে আসতেই তীব্র আলোড়ন সৃষ্টি হলে আসরে নামতে হয় ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা ‘মেটা’-কে। সাফাই গেয়ে মেটা কর্তৃপক্ষের দাবি, এটি সম্পূর্ণভাবে একটি অনিচ্ছাকৃত যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক গোলযোগের কারণেই ভুলবশত ভিডিওটি প্ল্যাটফর্ম থেকে সরে গিয়েছিল। নিজের ভুল স্বীকার করে এবং কেন্দ্রের কাছে আন্তরিক ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করে মেটা জানায়, ভিডিওটি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

তবে মেটা ক্ষমা চাইলেও এই আন্তর্জাতিক গাফিলতিকে সহজভাবে নিচ্ছে না নয়াদিল্লি। প্রধানমন্ত্রীর পোস্ট মুছে দেওয়ার ঘটনায় মারাত্মক ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে মেটা ও ইনস্টাগ্রামের শীর্ষ আন্তর্জাতিক কর্তাদের তলব করা

Related Articles