“প্রমাণ ছাড়া ভিত্তিহীন অভিযোগ!” সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যের পর ক্ষমার দাবিতে সরব বিজেপি
নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে ঘিরে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যে আপত্তি জানাল বিজেপি
Truth of Bengal: প্রশ্নফাঁস বিরোধী ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল’ নিয়ে সংসদে আলোচনার সময় তীব্র বিতর্ক তৈরি হল। নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে ঘিরে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যে আপত্তি জানাল বিজেপি। শাসকদলের দাবি, প্রমাণহীন অভিযোগ তোলার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে।
#WATCH | Delhi | In Lok Sabha, Congress MP Priyanka Gandhi Vadra says, ” The Prime Minister appointed a new Education Minister, a person who expressed consent and even happiness over the release of those convicted of raping a pregnant woman… ”
Objecting to this, Union Minister… pic.twitter.com/ahJOgjgQDI
— ANI (@ANI) July 28, 2026
প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়ম রুখতে কেন্দ্র যে কঠোর সংশোধনী বিল সংসদে এনেছে, তা নিয়ে আলোচনায় অংশ নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ওয়ানড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর বক্তব্যের মূল নিশানায় ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। আলোচনার সময় প্রিয়াঙ্কা অভিযোগ করেন, বিজেপি এমন একজনকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছে, যিনি এক গর্ভবতী মহিলাকে ধর্ষণে দোষী ব্যক্তিদের সংবর্ধনা দিয়েছিলেন। তাঁর এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই শাসক শিবির থেকে প্রবল প্রতিবাদ শুরু হয়।
বিজেপি সাংসদেরা দাবি করেন, প্রিয়াঙ্কা গান্ধী কোনও নির্দিষ্ট প্রমাণ ছাড়াই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সংসদের কার্যবিবরণী থেকে ওই মন্তব্য বাদ দেওয়ার পাশাপাশি তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তাঁরা। বিতর্কের জেরে কিছু সময়ের জন্য সভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রশ্নফাঁস রোধে আনা বিলের মূল আলোচনা ছাপিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয় তীব্র বাকযুদ্ধ।






