দেশ

Indus Water Treaty: সিন্ধু জলচুক্তি বাতিলের পর পাকিস্তানকে একফোঁটা জলও নয়, জানিয়ে দিল ভারত

দেশের অভ্যন্তরীণ প্রয়োজনে সেই জল ব্যবহার  করার কথা জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Truth of Bengal: সংঘর্ষবিরতি করা হলেও কখনওই সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনায় বসবে না দিল্লি। খাল কেটে সেই জল কাজে লাগানো হবে রাজস্থানে।দেশের অভ্যন্তরীণ প্রয়োজনে সেই জল ব্যবহার  করার কথা জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।ভারত যে পাকিস্তানের আবেদনে সাড়া দিতে চায় না তা স্পষ্ট করেছেন তিনি (Indus Water Treaty)।

আরও পড়ুন: Israel Iran conflict: ইজরায়েল-ইরান সংঘাত- নবম দিনে মৃত ২ শীর্ষ ইরানি কমান্ডার

ভারত-পাকিস্তান বৈরিতায় বাড়তি তিক্ততা বাড়ায় বৈসরণের হত্যাকাণ্ড। নিরীহ পর্যটকদের হত্যার পরই রাফ অ্যান্ড টাফ মনোভাব নেয় দিল্লি।ইসলামাবাদ সন্ত্রাসে মদত দেওয়ায় ভারত বাতিল করেছে সিন্ধু জলচুক্তি।১৯৬০সালের ১৯সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহারলাল নেহরু ও তত্কালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান সিন্ধু জলবন্টন চুক্তি করে।জলচুক্তি অনুযায়ী,সিন্ধু ও তার শাখাও উপনদী মিলিয়ে ৩০শতাংশ ভারত ও ৭০শতাংশ পাকিস্তান পাবে বলে ঠিক হয়। চুক্তি অনুযায়ী,   বিপাশা ,ইরাবতী ও শতদ্রু -র জলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের। আর  পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা ও বিতস্তার জল ব্যবহার করতে পারবে পাকিস্তান।কিন্তু ভারত জলচুক্তি বাতিল করায় শুকিয়ে যেতে বসেছে পাকিস্তান। অনুনয়-বিনয় করে জলচুক্তি বজায় রাখার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান (Indus Water Treaty)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এই অবস্থায় ভারতের স্ট্যান্ড পয়েন্ট কী হবে ? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাফকথা,ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি হলেও কখনই পাকিস্তানকে সিন্ধুর জল দেওয়া হবে না। সিন্ধুর জল ভারতের অভ্যন্তরীণ কাজে লাগানো হবে বলে স্পষ্ট করেছেন তিনি।মনে করা হচ্ছে রাজস্থানে সেই জল কাজে লাগানো হতে পারে। শাহবাজ শরিফ সরকার তাই জল না পেলে  যে বেশ ফাঁপরে পড়ল তা বলাই যায়। দ্বিপাক্ষিক স্তরে সম্পর্কের উন্নতি করার জন্য ভারতের মতোই পাকিস্তানকে যে সন্ত্রাস দমন করতে হবে,সেকথা স্পষ্ট করেছেন দিল্লির নীতিকাররা।তাই পাকিস্তান সন্ত্রাসদমনে কতটা সদিচ্ছা দেখায় সেটাই দেখার (Indus Water Treaty)।

 

Related Articles