Israel Iran conflict: ইজরায়েল-ইরান সংঘাত- নবম দিনে মৃত ২ শীর্ষ ইরানি কমান্ডার
আইডিএফ-এর আরও দাবি, শরিয়ারি ছিলেন ইরান থেকে হিজবুল্লা, হুথি ও হামাস-এর মতো সশস্ত্র সংগঠনগুলির কাছে অস্ত্র পাঠানোর প্রধান দায়িত্বে।
Truth of Bengal: ইজরায়েল এবং ইরানের মধ্যে বাড়ছে সংঘাত। এই পরিস্থিতিতে ইজরায়েলের হামলায় নিহত হলেন ইরানের রেভলিউশনারি গার্ড্স-এর দুই শীর্ষ কমান্ডার। শনিবার এমনটাই জানিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্জ। তিনি জানান, ইরানের কুম প্রদেশে এক বহুতলে ইজরায়েল বিমান হামলা চালায়। সেখানে মৃত্যু হয় সইদ ইজাদি নামের এক সিনিয়র আইআরজি কমান্ডারের। তিনি ইরানের সেনাবাহিনীর বিদেশি শাখা প্যালেস্টাইন কর্পস বা কুড্স ফোর্স-এর নেতৃত্বে ছিলেন। এছাড়াও পশ্চিম তেহরানে আরও এক শীর্ষ কমান্ডার বেনহ্যাম শরিয়ারির গাড়িতে হামলা চালায় ইজরায়েলের ডিফেন্স ফোর্স (Israel Iran conflict)।
আরও পড়ুন: Hoogly: ছাতা মাথায় পড়াশোনা করছে পড়ুয়ারা! সংস্কারের আশ্বাস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের
তিনিও সেই হামলায় নিহত হয়েছেন। আইডিএফ-এর আরও দাবি, শরিয়ারি ছিলেন ইরান থেকে হিজবুল্লা, হুথি ও হামাস-এর মতো সশস্ত্র সংগঠনগুলির কাছে অস্ত্র পাঠানোর প্রধান দায়িত্বে। রকেট, ক্ষেপণাস্ত্র সহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহ করতেন তিনি। এই ঘটনায় ইরান সরকার এখনো পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া জানায়নি।কমান্ডারদের মৃত্যুর বিষয়টিও তেহরানের তরফে নিশ্চিত করা হয়নি। ইজরায়েলের এই হামলা শুরু হয় গত শুক্রবার থেকে। এখনও পর্যন্ত ইরানে ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে চারজন শীর্ষ সেনাকর্তা ও নয় জন পরমাণু বিজ্ঞানীর। পাল্টা জবাবে ইরানও ইজরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দুই দেশের উপরেই চলছে একের পর এক পাল্টা আক্রমণ (Israel Iran conflict)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
নবম দিনে পদার্পণ করেছ ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাত। এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ইজরায়েলের পক্ষে ইরানে হামলায় যোগ দেবে কি না, তা নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, যদি আমেরিকা এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে, তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও অশান্ত ও জটিল হয়ে উঠবে, এবং এর প্রভাব পড়বে গোটা বিশ্বের ভূরাজনৈতিক পরিসরে (Israel Iran conflict)।






