Ed Sheeran: বলিউডে এড শিরান, শাহরুখ খানের নতুন ছবিতে গান গাইতে পারেন তিনি !
শোনা যাচ্ছে, বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ গান গাইতে পারেন এড শিরান!
Truth of Bengal: ব্রিটিশ পপ তারকা এড শিরান ফের শিরোনামে। তবে এবার কোনও আন্তর্জাতিক মিউজিক চার্ট বা লাইভ কনসার্ট নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি ভারতীয় বিনোদন দুনিয়ায়। শোনা যাচ্ছে, বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ গান গাইতে পারেন এড শিরান! এই খবরের সূত্র অবশ্য এড শিরান নিজেই। যদিও তিনি কোনও ছবির নাম খোলসা করে বলেননি, তবে তাঁর সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরেই শুরু হয়েছে চর্চা। এড শিরানের নতুন গান ‘স্যাফায়ার’-এর ‘বিহাইন্ড দ্য সিনস’ ভিডিও সম্প্রতি একটি ফ্যান পেজ ইনস্টাগ্রামে শেয়ার করে। সেখানে দেখা যায়, পাঞ্জাবি ভাষায় কয়েকটি লাইন গাইছেন এড। একই সঙ্গে তিনি বলছেন, “গানটি হিন্দিতেও গাইব।” এই মন্তব্য সামনে আসতেই ভক্তদের কৌতূহল তুঙ্গে— তবে কি এই হিন্দি গান শাহরুখের আসন্ন ‘কিং’ ছবিরই অংশ (Ed Sheeran)?
আরও পড়ুন: Israel Iran conflict: ইজরায়েল-ইরান সংঘাত- নবম দিনে মৃত ২ শীর্ষ ইরানি কমান্ডার
ফ্যান ক্লাবটির তরফে ক্যাপশনে লেখা হয়েছে, “পাঞ্জাবি ভার্সন শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এড বলেছেন, হিন্দি ভার্সনও করবেন। তাহলে কি গানটি হিন্দি হবে, না পাঞ্জাবি?” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন— বলিউডে পা রাখতে চলেছেন এড শিরান? যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই সম্ভাবনার কথা ছড়িয়ে পড়তেই উত্তেজনায় ভাসছে শাহরুখ অনুরাগীরা (Ed Sheeran)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
প্রসঙ্গত, শাহরুখ খানের এই ‘কিং’ ছবিটি হতে চলেছে একটি অ্যাকশন-প্যাকড স্পাই থ্রিলার। এই ছবির সবচেয়ে বড় চমক— একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ এবং তাঁর কন্যা সুহানা খান। ছবিতে সুহানা থাকছেন এক গোয়েন্দার ভূমিকায়, আর তাঁর ‘হ্যান্ডলার’ অর্থাৎ গাইডের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। রহস্য উন্মোচনের অভিযানে এই বাবা-মেয়ের জুটি যে নতুন ছক কষবে, তা বলাই বাহুল্য। এই ছবিতে আরও একাধিক জনপ্রিয় বলিউড তারকাদেরও দেখা যেতে পারে বলে খবর। সবকিছু ঠিকঠাক চললে, ২০২৬ সালে মুক্তি পেতে পারে ‘কিং’ (Ed Sheeran)।






