রাজ্যের খবর

Village Road: মালদায় জমি কিনে রাস্তা তৈরি করে নজির গড়ল গ্রামবাসী

Village Road in Malda: After decades of govt neglect, villagers in an Adivasi-dominated area pooled money, bought land, and built their own road, sparking political debate.

Truth Of Bengal: অভিষেক দাস, মালদা: বারবার প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনও সাড়া না মেলায় অবশেষে আস্থা হারিয়ে নিজেরাই গ্রামের রাস্তার জন্য জমি কিনে রাস্তা বানান গ্রামবাসীরা(Village Road)। পাশাপাশি দুটি পাড়া নিয়ে এই আদিবাসী অধ্যুষিত গ্রাম। গ্রামে প্রায় ৩০০ পরিবারের বসবাস। এই গ্রামে স্বাধীনতার প্রায় আট দশক পরেও রাস্তা নেই। আজও গ্রামের মানুষ জমির আলপথ ধরে চলাচল করেন।‌ ছেলেমেয়েরা পড়াশোনা করতে গিয়ে সমস্যায় পড়ছে। গ্রামের কেউ অসুস্থ হলে খাটিয়ায় নিয়ে যেতে হয়। রাস্তার জন্য কয়েক পুরুষ ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন গ্রামের নারী-পুরুষ সকলেই। গ্রামের সকলেই নিজের সামর্থ্য অনুযায়ী চাঁদা দিয়ে গ্রামের নামে প্রায় ১০০ মিটার জমি কিনে রাস্তা করছেন।

[আরও পড়ুনঃ Weather Update: নিম্নচাপের জের, ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ জেলাও!]

জমি সহ রাস্তা তৈরিতে এখনও পর্যন্ত খরচ করেছেন প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা। সমস্যার কথা স্বীকার করেছেন শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান পাণ্ডব সিংহ(Village Road)। তাঁর বক্তব্য, ‘আমি নিজে গ্রামবাসীদের জমি কেনার সময় সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। একজন জমির মালিক কোনও মতেই জমি বিক্রি করতে চাইছেন না। আমরা তাঁকে বোঝানোর চেষ্টা করেছি। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করা হয়েছে এই বিষয়ে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রয়োজনে ঘুরপথে রাস্তার ব্যবস্থা করব।’প্রয়োজন পড়লে? ঘুর পথে রাস্তার ব্যবস্থা করা হবে। এই বিষয়ে প্রশাসনের কর্তাদেরও জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান পান্ডব সিংহ(Village Road)। এই বিষয়ে প্রশাসনের কর্তাদের জানালেও কারও কোনও ভ্রূক্ষেপ নেই বলে অভিযোগ পাণ্ডবের। তা নিয়ে শুরু রাজনৈতিক তরজা ।

Related Articles