রাজ্যের খবর

৩৫ লক্ষ টাকা খরচ করে ‘জলা ডোবা’ অঞ্চলে নতুন রাস্তা, খুশি এলাকার মানুষ

সোমবার ওই রাস্তার কাজ সরোজমিন করেন হাওড়া পুরসভার বিদায়ী প্রশাসকমন্ডলীর উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী।

সুমন আদক, হাওড়া: রাজ্য সরকারের সহায়তায় বিধায়িকা নন্দিতা’র উদ্যোগে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকার বাকসাড়া ‘জলা ডোবা’ অঞ্চলে তৈরি হচ্ছে নতুন রাস্তা, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষ। সোমবার ওই রাস্তার কাজ সরোজমিন করেন হাওড়া পুরসভার বিদায়ী প্রশাসকমন্ডলীর উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী।

সৈকত বাবু জানান, দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকার অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডের বাকসাড়ার ‘জলা ডোবা’ অঞ্চলের রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করলাম। এই অঞ্চলে দীর্ঘ প্রায় ২৫ বছর পর নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে, যা খুবই উল্লেখযোগ্য। সেই কাজ অনেকাংশেই সম্পূর্ণ হয়ে গেছে। কিছুটা কাজ এখনও বাকি রয়েছে। আমরা আশা করছি সেই কাজ খুব শীঘ্রই শেষ হবে। এর জন্য ব্যয় হচ্ছে প্রায় ৩৫ লক্ষ টাকা।

এটা মানুষের অনেকদিনেরই দাবি ছিল। বিধায়িকা নন্দিতা চৌধুরীও এই কাজটির ব্যাপারে আমাদের উদ্যোগ নিতে বলেছিলেন। সেইমতো সকলে মিলে এই রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। এই কাজ পরিদর্শন করা হলো। এলাকার মানুষ থেকে শুরু করে এই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আধিকারিকরা সকলেই এদিন উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে মানুষের দাবি পূরণ হতে চলায় তাঁরাও খুশি।