Hijazi: দিয়ামান্তাকসের পর হিজাজির সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক লাল-হলুদের
ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে জর্ডন ডিফেন্ডারকে বিদায়ের বার্তা জানিয়ে দেওয়া হল।
Truth of Bengal: আসন্ন মরসুমে জর্ডন ডিফেন্ডার হিজাজি মাহেরকে যে আর লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে না তা প্রায় একপ্রকার নিশ্চিতই ছিল। অবশেষে সেই জল্পনার ইতি পড়ল গত শুক্রবার। ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে জর্ডন ডিফেন্ডারকে বিদায়ের বার্তা জানিয়ে দেওয়া হল। এবং ক্লাবের তরফ থেকে এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তোমার অসামান্য লড়াইয়ের জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই। এবং আগামী মরসুম যাতে তোমার ভাল কাটে সেই কামনাও করি (Hijazi)।’
আরও পড়ুনঃ এসএসসির পরীক্ষা সেন্টারে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা
উল্লেখ্য, ২০২৩ সালে কার্লেস কুয়াদ্রাত কোচ থাকাকালীন জর্ডন থেকে হিজাজিকে নিয়ে এসেছিলেন তিনি। মূলত তাঁর হাত ধরেই লেসলি ক্লডিয়াস স্মরণীর ক্লাবে যোগ দিয়েছিলেন হিজাজি। প্রথম মরসুমে লাল-হলুদ জার্সি গায়ে দুরন্ত নজর কাড়লেও পরের মরসুমে চোটের কারণে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি হিজাজি। ফলে তাঁর প্রতি মোহভঙ্গ হয় লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের। সেই কারণে এবার প্রথম থেকেই একজন ফিট বিদেশি ও আনোয়ারের পাশে স্বদেশি মার্তান্ড রায়নাকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। ফলে হিজাজির বিদায় ছিল কার্যত সময়ের অপেক্ষা। অবশেষে শুক্রবার-ই হিজাজি অধ্যায়ের জবনিকা টানল লাল-হলুদ (Hijazi)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal






