এসএসসির পরীক্ষা সেন্টারে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা
শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য স্কুল সার্ভিস কমিশন সমস্তরকম প্রস্তুতি নিয়েছে।
Truth Of Bengal: শিক্ষক নিয়োগে রাজ্য সরকার বরাবরই তত্পর।পড়ুয়ার অনুপাতে শিক্ষক সংখ্যা বাড়ানোর জন্য বাংলার সরকার উদ্যোগী হয়েছে। প্রাথমিকের মতোই মাধ্যমিকও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে জোর দেওয়া হয়েছে। এরমাঝে সুপ্রিমকোর্টের নির্দেশে ২৬হাজার শিক্ষকও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ায় শিক্ষাক্ষেত্রে জটিলতা তৈরি হয়।এরপর সুপ্রিমকোর্টের গাইডলাইন মেনে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কর্তৃপক্ষ। সেইমতো যুদ্ধকালীন তত্পরতা লক্ষ্য করা যাচ্ছে এসএসসির তরফে।(SSC)
[আরও পড়ুন:Drug Bust: শিলিগুড়ির মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকা থেকে পাঁচ লক্ষ টাকার গাঁজা সহ গ্রেফতার ৩ ]
প্রশাসনও পরীক্ষা কেন্দ্রের সুরক্ষার দিকে বাড়তি নজর দিচ্ছে। রবিবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য স্কুল সার্ভিস কমিশন সমস্তরকম প্রস্তুতি নিয়েছে। প্রথম থেকেই আঁটঘাট বেঁধে ময়দানে নেমেছে স্কুল সার্ভিসকমিশন। শনিবার পরীক্ষার আগে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে জরুরি বিষয়গুলি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।(SSC)
FB POST: https://www.facebook.com/truthofbengal
এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আরও জানিয়েছেন, দুপুর ১২টায় পরীক্ষা শুরু হবে , পরীক্ষা চলবে দেড় ঘণ্টা ধরে। বিশেষ ভাবে সক্ষমদের অতিরিক্ত ৩০ মিনিট সময়ও দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে বহুস্তরীয় নজরদারি রাখা হবে। ১৪তারিখ একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা রয়েছে।দুটি পরীক্ষায় ৫লক্ষ ৬০হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন।(SSC)






