খেলা

Blazing Farewell: বিদায় বেলায় সকলকে ধন্যবাদ জানিয়ে পুরোনো স্মৃতি তুলে ধরলেন রাসেল

Russell bids adieu in style with a blazing farewell, smashing 36 off 15 in his final act for West Indies against Australia at Sabina Park.

Truth Of Bengal: দেখতে দেখতে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট জীবন। তাঁর খেলা শেষ ম্যাচটিতে অস্ট্রেলিয়া জিতলেও, সকলের নজর ছিল ড্রে রাসের উপর( blazing farewell)। বিশেষ করে যেভাবে তিনি আজ ব্যাটিং করেছেন, তা আনন্দ দিয়েছে স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক থেকে শুরু করে সেই দেশের সকল ক্রিকেটপ্রেমীকে। বলা ভালো, তাঁর ১৫ বলে ৩৬ রানের ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে লড়াকু টোটাল তুলতে সফল হয়েছিল উইন্ডিজরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি অন্তিম ম্যাচের অভিজ্ঞতার পাশাপাশি পুরোনো স্মৃতিগুলোও তুলে ধরেন।

[আরও পড়ুনঃ West Bengal Teacher Recruitment: WBSSC-র নিয়োগে তুমুল সাড়া, শিক্ষক পদে আবেদন ছাড়াল ৫.৯ লক্ষ]

রাসেল বলেন, “আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। হোম ক্রাউডের সামনে খেলতে পেরে আমি খুশি। হয়তো ফলাফল আমাদের পক্ষে যায়নি, তবে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে এতগুলি ম্যাচ খেলতে পেরে খুশি( blazing farewell)। আমি গোটা দলকে আগামী দিনের শুভেচ্ছা জানাতে চাই। আবারও সকলকে ধন্যবাদ আমায় সমর্থন করে যাওয়ার জন্য। আমি সত্যিই এটা দেখে খুব খুশি হয়েছি।” এরপরই পুরোনো স্মৃতিগুলি তুলে ধরেন রাসেল। তিনি বলেন, “আমার মনে আছে যেই দুটি বিশ্বকাপ (২০১২ এবং ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ) আমরা জিতেছিলাম। আমাদের পতাকা চারিদিকে উড়ছিল। তবে দিনের শেষে আমি মনে করি এটাই সঠিক সময় নিজের কেরিয়ারে দাগ টানার। আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাশালী ক্রিকেটার রয়েছে। সাবাইনা পার্কে কেরিয়ার শেষ করতে পেরে খুব ভালো লাগছে। আমরা জিতিনি ঠিকই। তবে এটাই ক্রিকেট।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ( blazing farewell)। সর্বোচ্চ ৫১ রান করেন ব্র্যান্ডন কিং। জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভার শেষ হওয়ার আগেই ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৭৮ রান করেন জশ ইংলিস এবং তিনিই হন ম্যাচের সেরা। এছাড়া এদিন ফের অর্ধশতরান হাকান গ্রিন। তিনি করেন ৫৬। এই জয়ের জেরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।