BSNL Pay: গুগল পে, ফোন পে-কে টক্কর দিতে আসছে বিএসএনএল পে
কিন্তু কেন্দ্রীয় সরকার UPI পেমেন্টে বিশেষ নজর দিলেও ডিজিটাল পেমেন্টের এই সেক্টরে দাপট দেখাচ্ছে গুগল পে, ফোন পে, পেটিএমের মতো শুধুই বেসরকারি সংস্থাগুলি।
Truth of Bengal: অনেকেই আজকাল নগদে লেনদেনের পাশাপাশি ইউপিআই মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনে অভ্যস্ত। কিন্তু কেন্দ্রীয় সরকার UPI পেমেন্টে বিশেষ নজর দিলেও ডিজিটাল পেমেন্টের এই সেক্টরে দাপট দেখাচ্ছে গুগল পে, ফোন পে, পেটিএমের মতো শুধুই বেসরকারি সংস্থাগুলি। তাই এই আধিপত্য ঘোঁচাতে এবার কোমর বেঁধে নামল রাষ্ট্রায়ত্ত টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL (BSNL Pay)।
আরও পড়ুনঃ Hijazi: দিয়ামান্তাকসের পর হিজাজির সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক লাল-হলুদের
সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতের UPI লেনদেনের বাজারে Phonpe, Google Pay, Paytm সহ অন্যান্য বেসরকারি সংস্থাগুলিকে টক্কর দিতে BSNL Pay নামক একটি UPI পেমেন্ট অ্যাপ/ মাধ্যম চালু করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এরমধ্যে এবিষয় ঘোষণা করা হয়েছে। কিন্তু কবে থেকে এটি পাকাপাকিভাবে ভারতের বাজারে লঞ্চ করা হবে সে সংক্রান্ত কোনও তথ্য দেয়নি বিএসএনএল কর্তৃপক্ষ। যদিও বেশ কিছু রিপোর্ট দাবি করছে, চলতি বছরের দীপাবলিতেই লঞ্চ হতে পারে ভারত সরকারের UPI মাধ্যম BSNL Pay।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
বিএসএনএল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের বাজারে চালু হতে যাওয়া BSNL Pay ব্যবহার করার জন্য আলাদাভাবে অনলাইন স্টোর বা প্লে স্টোর থেকে কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। BSNL Selfcare অ্যাপেই BSNL Pay এর পরিষেবা পেয়ে যাবেন গ্রাহকরা। শুধু তাই নয়, BHIM UPI এর সঙ্গে অংশীদারিত্বে ভারতের বাজারে আসতে চলেছে এই নয়া UPI পেমেন্ট ব্যবস্থাটি।






