Illegal Detention: অবৈধভাবে ভারতে প্রবেশে রানীতলায় চার বাংলাদেশি গ্রেফতার
Ranitala police arrested four individuals lacking valid documents near Shivnagar Ghat; suspected illegal entry from Bangladesh under investigation.
Truth Of Bengal: গতকাল রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রানীতলা থানার পুলিশ শিবনগর ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়(Illegal Detention)। ওই সময় চারজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ভারতীয় নাগরিকের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। তারপর পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানাযায়, ধৃতদের নাম আলআমিন শেখ (২৯), পিতা নাজিমুদ্দিন শেখ ওরফে বাবু, বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার ডামকারা থানার সোনাইকান্দি গ্রামে।সাব্বির হোসেন (২১), পিতা আসলাম হোসেন, বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার ডামকারা থানার বেড়পাড়া গ্রামে। মামান আলি (১৯), পিতা মৃত শাজাহান আলি, বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার ডামকারা থানার বেড়পাড়া গ্রামে। মহম্মদ বিপ্লব (২৭), পিতা মৃত আলাউদ্দিন, বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার ডামকারা থানার বেড়পাড়া গ্রামে।
[আরও পড়ুনঃ Vietnam Cyclone: ঘূর্ণিঝড় কাজিকির তাণ্ডবে বিপর্যস্ত ভিয়েতনাম, প্রবল বৃষ্টি-বন্যায় মৃত অন্তত ৩]
সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার পুলিশ শিবনগর ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়। সন্দেহভাজনকে ভাবে ঘোড়াফেরা করতে দেখে চারজন কে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেকে বাংলাদেশী বলে পরিচয় দেয় বলে জানা যায়(Illegal Detention)। তারপর পুলিশ তাদের গ্রেফতার করে। ঘটনার পর রানীতলা থানায় পুলিশ একটি নির্দিষ্ট মামলা দায়ের করে। ধৃতদের মঙ্গলবার লালবাগ আদালতে পাঠায় ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঘটনা বাড়ছে(Illegal Detention)। এ ধরনের ঘটনায় স্থানীয় প্রশাসনও তৎপর হয়ে ওঠেছে। পুলিশ সুত্রে আরো জানাযায়, ধৃতদের পুলিশ হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে তারা কোন উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখছে রানীতলা থানার পুলিশ।






