রাজ্যের খবর

পুজো মণ্ডপের জন্য গান লিখেছেন মুখ্যমন্ত্রী! শোনালেন প্রথম লাইনও, দেখুন ভিডিয়ো

তিনি জানান, মণ্ডপের খিম-ই হচ্ছে শস্য দিয়ে। সকল রকমের শস্য দিয়ে প্যাণ্ডেল সাজানো হচ্ছে।

Truth Of Bengal: বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র মুখ্যমন্ত্রীর লেখা গান আমরা শুনি। তিনি গানের পাশাপাশি সুরও দেন। এবার তাঁর গান নিয়ে গোপন কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্ধমানে সভামঞ্চ থেকে তিনি জানান, তাঁকে দুর্গা পুজোর জন্য গান লিখতে হয়। এই বছর ইতিমধ্যেই এক পুজো মণ্ডপের জন্য তিনি গান লিখেছেন। সেই পুজো মণ্ডোপের থিম ও গানের প্রথম লাইন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, গানের প্রথম লাইন – “ধনধান্য ভরে মা এসেছেন ঘরে”।

তিনি বলেছেন, “আমাকে পুজোয় কিছু গান লিখতে হয়। কলকাতার একটা প্যান্ডেল সব শস্য দিয়ে প্যান্ডেল করছে। গানটা আমিই তৈরি করে দিয়েছি। প্রথন লাইন হল, ‘ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে’। বর্ধমান কিন্তু ধান উৎপাদনে প্রথম। অভিনন্দন, বাংলা এবার ধান উৎপাদনে প্রথম। এই মাটিকে সম্মান জানাই”।

[আরও পড়ুন: Illegal Detention: অবৈধভাবে ভারতে প্রবেশে রানীতলায় চার বাংলাদেশি গ্রেফতার]

প্রসঙ্গত, এদিন বর্ধমানে দাঁড়িয়ে তিনি একাধিক প্রকল্পের কথা জানিয়েছেন। বাংলার বাড়ি থেকে শুরু করে সবুজ সাথি সহ একাধিক প্রকল্প নিয়ে তিনি নানা তথ্য তুলে ধরেন। ডিভিসি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন।

Related Articles