South 24 Paraganas: পড়ুয়া সংখ্যা ২৫০ থেকে ৩৫, বিপাকে দক্ষিণ ২৪ পরগনার প্রিয় এসএসকে স্কুল
সরকারি এই পরিসংখ্যানের মাঝে দেখা যায় দক্ষিণ ২৪পরগনার মন্দিরবাজারের ঘাটেশ্বরার একটি এসএসকে স্কুলে পড়ুয়া কমছে দিন দিন।
Truth Of Bengal: বুনিয়াদি শিক্ষাকে শক্তিশালী করার পাশাপাশি বাংলার সরকার উচ্চশিক্ষাতেও নজরকাড়া মাণোন্নয়ন করছে।একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্ট করেছেন। সবুজসাথী,কন্যাশ্রী-ঐক্যশ্রীর মতো প্রকল্পের পাশাপাশি মিড-ডে-মিলও স্টুডেন্টস ক্রেডিট কার্ডও সার্বিক শিক্ষার প্রসারও উন্নয়ন করছে বলে মুখ্যমন্ত্রী তুলে ধরেন কন্যাশ্রী দিবসে। মেগা অনুষ্ঠানে তাঁর দেওয়া তথ্যে স্পষ্ট হয়, ২০১১-১২তে যেখানে প্রাথমিক শিক্ষায় ড্রপ আউট ছিল পৌনে ৫শতাংশ-এর কাছে,সেখানে এখন ড্রপ আউট শূন্যে নেমে এসেছে। একই সঙ্গে যেখানে মাধ্যমিক স্তরে এগারো- বারোয় ড্রপ আউট ছিল ১৬.৩২ শতাংশ,এখন তা নেমে দাঁড়িয়েছে ২.৯ শতাংশে।(South 24 Paraganas)
উচ্চ মাধ্যমিকে স্কুলছুট ছিল ১৫শতাংশের বেশি,বর্তমানে দাঁড়িয়েছে ৩.১৭শতাংশ। সরকারি এই পরিসংখ্যানের মাঝে দেখা যায় দক্ষিণ ২৪পরগনার মন্দিরবাজারের ঘাটেশ্বরার একটি এসএসকে স্কুলে পড়ুয়া কমছে দিন দিন।আগে যেখানে পড়ুয়া সংখ্যা আড়াইশো,এখন তা হ্রাস পেয়ে হয়েছে,৩৫।অভিভাবকরা চান,স্কুলে আরও বেশি পড়ুয়া আসুক,তাঁরা সচেতন হওয়ার কথাই বলছেন।(South 24 Paraganas)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ঘাটেশ্বরা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে এই শিশু শিক্ষা কেন্দ্রটি খুবই প্রিয়। বর্তমানে সেই প্রিয় স্কুল নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা, এক বছর আগে চারজন শিক্ষক থাকলেও বর্তমানে একজন শিক্ষিকা, পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকায় স্কুল থেকে ছাত্র-ছাত্রী নিয়ে অন্য স্কুলে চলে যেতে বাধ্য হয়েছে এলাকার মানুষ। স্কুলের প্রয়োজনীয় কাজে কিংবা শরীর অসুস্থ বা অন্যান্য কারণবশত একমাত্র শিক্ষিকা স্কুলে না এলেই স্কুল বন্ধ হয়ে যায়। এমনই দাবি করেছেন স্কুল শিক্ষিকা করবি ময়রা।(South 24 Paraganas)
তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলেন আশেপাশে অনেক স্কুল রয়েছে তাই সে স্কুলে ছাত্র-ছাত্রীরা চলে যাচ্ছে। তবে স্কুলের পরিকাঠামোর উন্নতির মতোই পড়ুয়াদের শিক্ষাঙ্গনে আনার জন্য প্রচার বাড়ানো হচ্ছে। এই বিষয়ে বিডিও এবং বিধায়ককে স্কুলের হাল ফেরানোর প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জনপ্রতিনিধি স্পষ্ট করেন।






