রাজ্যের খবর

Biswa Bangla Biswabidyalay: ২৮ আগস্ট পরীক্ষার স্থগিত রাখার সিদ্ধান্ত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের, শুরু রাজনৈতিক তরজা

বলা ভালো, ২১ জুলাই যেমন গোটা দলের কাছে একটা আবেগ, তেমনি ২৮ আগস্টও দলের ছাত্রছাত্রীদের কাছে একটা আবেগ।

Truth of Bengal: ২৮ আগস্ট শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। স্বাভাবিকভাবেই, প্রত্যেক বছরের মতো এবারও ঘাসফুল শিবিরের ছাত্রদের উন্মাদনা তুঙ্গে রয়েছে দিনটিকে ঘিরে। বলা ভালো, ২১ জুলাই যেমন গোটা দলের কাছে একটা আবেগ, তেমনি ২৮ আগস্টও দলের ছাত্রছাত্রীদের কাছে একটা আবেগ। তবে এবার এই দিনটি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পরীক্ষা ফেলা হয়েছিল, যা নিয়ে সরব হয়েছিল টিএমসিপি।(Biswa Bangla Biswabidyalay)

[আরও পড়ুনঃ নিক্কি হত্যা কাণ্ড: পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা, এনকাউন্টারে জখম ভিপিন]

আর বেশি দিন বাকি নেই। এই আবহাওয়ায় বড় সিদ্ধান্ত নিল বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। কী সিদ্ধান্ত নেওয়া হল তাদের তরফ থেকে? স্থগিত রাখা হলো স্নাতকস্তরের পরীক্ষা। একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। বলতে গেলে, রীতিমতো উল্টো স্রোতে হাঁটলো তারা। এই সিদ্ধান্ত বিভিন্ন মহলে হইচই ফেললেও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে ঠিক কোন কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ছাত্রদের অনুরোধে এবং পরিবহন সংক্রান্ত সমস্যার দিকে তাকিয়ে এমনটা করা হয়েছে। পাশাপাশি, এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে ২৮ তারিখের পরিবর্তে পরীক্ষা হবে ৩০ তারিখে।(Biswa Bangla Biswabidyalay)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে স্থানীয় বিজেপি নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘাসফুল শিবিরের ছাত্র সংগঠনকে সুবিধা করিয়ে দেওয়ার অভিযোগ তোলেন। তবে তৃণমূলপন্থী ছাত্ররা অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যার কারণে এবং অনেকে রাজনীতি করার চেষ্টা করছেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই কদিনে এই পর্ব অন্য কোন মোড় নেয় কিনা।(Biswa Bangla Biswabidyalay)