ইউজিসি নেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল NTA! আবেদনের শেষ তারিখ কবে?
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকালের শিফট আর দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিকেলের শিফটে পরীক্ষা হবে
Truth of Bengal: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) নেবে সর্বভারতীয় ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করছে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ, পিএইচডি কোর্সে ভর্তি ও সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। ১৯ জুন রাত ১১টা ৫০ নাগাদ অনলাইনে আবেদন করা যাবে। অফিশিয়াল ওয়েবসাইট https://csirnet.nta.nic.in/ মারফত আবেদন করতে হবে। ২০ জুন রাত ১১টা ৫০ পর্যন্ত অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়া যাবে। আবেদনপত্র সংশোধন করা যাবে ২২-২৩ জুন রাত ১১টা ৫০ পর্যন্ত। ১৭-১৮ জুলাই নেট পরীক্ষা হওয়ার কথা। ৩ ঘণ্টার পরীক্ষা হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকালের শিফট আর দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিকেলের শিফটে পরীক্ষা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে।
জেনারেল আর আর্থিক ভাবে দুর্বল প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ওবিসি, তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গর চাকরিপ্রার্থীদের কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে। জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১ জুলাইয়ের নিরিখে ৩০ বছরের মধ্যে। ওবিসি, তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম, তৃতীয় লিঙ্গর, মহিলা প্রার্থীদের বয়সে ছাড় মিলবে ৫ বছর করে। সহকারী অধ্যাপক ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য বয়সের কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই।
জেনারেল অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ১১৫০ টাকা আবেদনমূল্য লাগবে। জেনারেল ক্যাটাগরি আর্থিক ভাবে দুর্বল, ওবিসি চাকরিপ্রার্থীদের ৬০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে দুর্বল, তৃতীয় লিঙ্গর চাকরিপ্রার্থীদের ৩২৫ টাকা আবেদনমূল্য লাগবে। জুনিয়র রিসার্চ ফেলো পদে প্রথম ২ বছরের জন্য ৩৭ হাজার টাকা ফেলোশিপ বাবদ ভাতা ও ২০ হাজার টাকা করে গ্রান্ট মিলবে। এরপরে পিএইচডি রেজিষ্ট্রেশনের পর মাসে ভাতা মিলবে ৪২ হাজার টাকা করে।





