প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদর জন্য দারুণ খবর

Truth Of Bengal: গোটা বিশ্বে প্রায় ৩০০ কোটি ব্যবহারকারী রয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ভারতের ব্যবহারকারীদের আরও উন্নত পরিষেবা দিতে এবার নয়া ‘শেয়ার স্ট্যাটাস উইথ কনট্যাক্টস’ ফিচার চালু করেছে।

এতে হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট তালিকায় থাকা প্রত্যেকের সঙ্গে অথবা নির্দিষ্ট কয়েক জনের সঙ্গে স্ট্যাটাস আপডেট শেয়ার করা যাবে। এছাড়াও ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও চালু হতে পারে ‘ক্লোজ ফ্রেন্ড’ দের সঙ্গে স্ট্যাটাস আপডেট শেয়ার করার অপশন। এতে আগে থেকে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে স্ট্যাটাস আপডেট শেয়ার করা যাবে।

অন্যদিকে, ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপে আরেকটি নয়া ফিচার চালু হতে চলেছে। মোবাইল নম্বর না শেয়ার করেই এবার হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে। হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক বিটা ভার্সন (২.২৫.২৮.১২) তে নয়া ফিচার দেখা গেছে।
WABetaInfo র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টের প্রোফাইল সেটিংসে ইউজারনেম রিজার্ভ করে রাখতে পারেন। ফলে চ্যাট করতে হলে তাঁদের ফোন নম্বর শেয়ার করতে হবে না। ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো ইউজারনেম ব্যবহার করে চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে। তবে ইউজারনেম সেট করতে কিছু নিয়ম মেনে চলতে হবে।

Related Articles