২০ হাজারের কমে বাজেটফ্রেন্ডলি রেঞ্জে ল্যাপটপ আনল Primebook
Primebook 2 Pro এবং Primebook 2 Max ল্যাপটপে মিলবে AI-পাওয়ার্ড ফিচার।
Truth Of Bengal: ভারতের টেক ব্র্যান্ড Primebook ভারতের বাজারে নতুন দুটি ল্যাপটপ (Laptop) Primebook 2 Pro এবং Primebook 2 Max আনল। এই ল্যাপটপে AI-পাওয়ার্ড ফিচার যোগ করা হয়েছে। ল্যাপটপ দুটিতে MediaTek Helio G99 প্রসেসর এবং PrimeOS 3.0 (Android 15 ভিত্তিক) অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: জিএসটি সংস্কার শুধু প্রচার? মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
Primebook 2 Pro ল্যাপটপটি 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের দাম পড়বে ১৭৯৯০ টাকা। অন্যদিকে Primebook 2 Max ল্যাপটপের 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম মাত্র ১৯৯৯০ টাকা রাখা হয়েছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং Flipkart এর মাধ্যমে এই ল্যাপটপ কেনা যাবে। লঞ্চ অফার হিসাবে কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে প্রি-পেইড অর্ডার করলে ৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। মডেলদুটি Chill Grey রঙে মিলবে।
Primebook 2 Pro ল্যাপটপে 14.1 ইঞ্চির Full HD IPS ডিসপ্লে রয়েছে। Primebook 2 Max ল্যাপটপে 15.6 ইঞ্চির Full HD IPS ডিসপ্লে রয়েছে। উভয় ল্যাপটপ MediaTek Helio G99 প্রসেসর, 8GB LPDDR4X RAM রয়েছে। Pro ল্যাপটপটিতে 128GB স্টোরেজ এবং Max ল্যাপটপে 256GB স্টোরেজ অপশন রয়েছে। Pro মডেলে 14 ঘন্টা এবং Max মডেলে 12 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। (Laptop)
লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal
এছাড়াও Primebook 2 Pro এবং Primebook 2 Max ল্যাপটপে মিলবে AI-পাওয়ার্ড ফিচার। এতে Google Gemini ভিত্তিক AI Companion ও AI Global Search ফিচার রয়েছে। এছাড়া Prime App Store এর মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যাক্সেস করা এবং নতুন অ্যাপের জন্য রিকোয়েস্ট করা যাবে। ল্যাপটপে থাকা Cloud PC ফিচারের মাধ্যমে Windows বা Linux ডেস্কটপ স্ট্রিমিঙের সুবিধা পাওয়া যাবে। মাত্র ১৯ টাকা থেকে এই প্ল্যান শুরু হয়। একইসঙ্গে এই ল্যাপটপে PrimeCoding অফলাইন কোডিং প্ল্যাটফর্ম, Keymapping, এবং মোবাইল-গ্রেড সেন্সর যেমন GPS ও gyroscope মতো ফিচার রয়েছে। Primebook 2 Pro এবং 2 Max ল্যাপটপ দুটিতে ব্যাকলিট কিবোর্ড, ডুয়েল স্টিরিও স্পিকার এবং 1440P ওয়েবক্যাম রয়েছে। একইসঙ্গে পোর্টে ডুয়েল USB-A, USB-C, MicroSD স্লট (1TB সাপোর্ট), 3.5mm অডিও জ্যাক এবং Kensington Lock ফিচারের পাশাপাশি ডুয়েল ব্যান্ড Wi-Fi (2.4GHz + 5GHz) ও Bluetooth 5.1 সাপোর্ট রয়েছে। (Laptop)


