প্রযুক্তিফিচার

৮০ ওয়াটের ধামাকা সাউন্ড ও ডাইনামিক আরজিবি লাইটিং! ভারতে লঞ্চ হলো boAt Stone 900

গ্র্যাফাইট ব্ল্যাক ও জঙ্গল টেরেন রঙে মিলবে

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে boAt আনল নয়া মডেলের Stone 900 পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এতে রয়েছে 80W অডিও আউটপুট, ট্রু ওয়্যারলেস স্টিরিও সাপোর্ট, ডায়নামিক আরজিবি লাইটিং ও আইপিএক্স৫ স্প্ল্যাশ রেজিজট্যান্ট বিল্ড।

boAt Stone 900 ব্লুটুথ স্পিকারের দাম পড়বে ৫৯৯৯ টাকা। গ্র্যাফাইট ব্ল্যাক ও জঙ্গল টেরেন রঙে মিলবে। boAt এর অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে। নয়া মডেলের স্পিকারে রয়েছে ডুয়েল ড্রাইভার সেটআপ।

গান শোনাকে আকর্ষণীয় করতে স্পিকারের ২ দিকে থাকবে আরজিবি লাইটিং সিস্টেম। ২টো ডিভাইস একসঙ্গে স্পিকারের সঙ্গে জোড়া যাবে। তাই স্পিকারে রয়েছে ট্রু ওয়্যারলেস মোড।