প্রযুক্তি

টেক্সট স্ট্যাটাসে ট্যাগ করা যাবে প্রিয়জনকে, নয়া ফিচার হোয়াটসঅ্যাপে

নয়া ফিচার হোয়াটসঅ্যাপে চালু হলে ব্যবহারকারীরা স্ট্যাটাস পোস্ট করার সময় নির্দিষ্ট ব্যক্তি বা কনট্যাক্টকে সরাসরি উল্লেখ বা ট্যাগ করতে পারবেন।

Truth of Bengal: জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার টেক্সট স্ট্যাটাস আপডেটে Mentions ফিচার চালু হতে চলেছে। নয়া ফিচার নিয়ে কাজ করছে মেটা কর্তৃপক্ষ। নয়া ফিচার হোয়াটসঅ্যাপে চালু হলে ব্যবহারকারীরা স্ট্যাটাস পোস্ট করার সময় নির্দিষ্ট ব্যক্তি বা কনট্যাক্টকে সরাসরি উল্লেখ বা ট্যাগ করতে পারবেন।

এতদিন WhatsApp স্ট্যাটাসে শুধু লেখা, ছবি বা ভিডিও শেয়ার করা গেলেও নির্দিষ্ট কাউকে সরাসরি উল্লেখ করার সুযোগ ছিল না। নতুন ফিচারটি মূলত স্ট্যাটাস শেয়ারিংকে আরও ইন্টারঅ্যাকটিভ করে তোলার লক্ষ্য নিয়ে আনা হচ্ছে। ব্যবহারকারী যখন টেক্সট স্ট্যাটাস আপলোড করবেন, তখন সেখানে অন্য WhatsApp ব্যবহারকারীকে mention করার অপশন দেখা যাবে। যাঁকে উল্লেখ করা হবে, তিনি ওই নির্দিষ্ট স্ট্যাটাস সম্পর্কে আলাদা নোটিফিকেশন পাবেন।

এই ফিচারটি বিশেষ করে বন্ধু, পরিবার বা নির্দিষ্ট গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে স্ট্যাটাস শেয়ার করার ক্ষেত্রে কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে। Instagram বা অন্যান্য প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরেই এই ধরনের সুবিধা রয়েছে, আর এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে একইরকম ফিচার।

Related Articles