প্রযুক্তি

ডাউনলোড না করেই পড়া যাবে PDF! হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে PDF ফাইল ট্রান্সফারের সময় বেশ একটি নিয়ম মানতে হত

Truth of Bengal: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের জন্য এল নয়া ফিচার। সহজে PDF শেয়ারের ক্ষেত্রে নতুন ফিচার চালু হল ইনস্ট্যান্ট চ্যাটিং প্ল্যাটফর্ম WhatsApp-এ৷ Meta-র তরফে জানানো হয়েছে, এবার থেকে ব্যবহারকারীরা PDF ডকুমেন্ট ডাউনলোড না করেও রিড করতে পারবেন ৷ এরমধ্যে ভারতে এই নয়া ফিচার চালু হয়েছে ৷

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে PDF ফাইল ট্রান্সফারের সময় বেশ একটি নিয়ম মানতে হত। ডাউনলোড না করে PDF ডকুমেন্ট রিড করা সম্ভব হয় না ৷ ফলে ফোনের স্টোরেজ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা থাকে ৷ এই সমস্যার সমাধানে এবার নয়া ফিচার এনেছে মেটা কর্তৃপক্ষ।

Whatsapp-এ Adobe Acrobat সংযুক্ত হয়েছে। এবার থেকে আর হোয়াটসঅ্য়াপের PDF ডাউনলোড না করেই পড়া সম্ভব হবে ৷ শুধু হোয়াটসঅ্যাপে আসা PDF ফাইলের উপর ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে PDF ফাইল খুলে যাবে।