কলকাতারাজ্যের খবর

এআই করে দেবে কৃষি কাজের সমাধান! ভারতে চালু Bharat-VISTAAR

মঙ্গলবার জয়পুরে কেন্দ্রীয় কৃষি ও পশুপালন এবং গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্ল্যাটফর্মের ফেজ় ওয়ানের সূচনা করেছেন।

Truth Of Bengal: দেশের অন্নদাতা কৃষকদের সহায়তা করতে এবার কেন্দ্রীয় সরকার দেশে চালু করল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর পরিষেবা Bharat-VISTAAR। এই এআই-নির্ভর প্লাটফর্মে কৃষকদের পরামর্শ দেওয়া হবে। সংসদে সদ্য সাধারণ বাজেটে এই এআই প্লাটফর্মের কথা ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার জয়পুরে কেন্দ্রীয় কৃষি ও পশুপালন এবং গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্ল্যাটফর্মের ফেজ় ওয়ানের সূচনা করেছেন।

Bharat-VISTAAR একটি ভয়েজ ফার্স্ট অ্যাডভাইজ়রি সিস্টেম। স্মার্টফোন না থাকলেও যাতে কৃষকরা সহজে কৃষি সংক্রান্ত পরামর্শ পেতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। ১৫৫২৬১ নম্বরে কৃষকরা ফোন করলে সুবিধা মিলবে। মোবাইল সাইট চ্যাটবট এবং অ্যাপও বের করা হবে। ফসল নিয়ে সিদ্ধান্ত নিতে, আবহাওয়ার খবর, রোগ মোকাবিলা, বীজ রোপণের ঠিক সময়, বাজারে দামের খোঁজ সবকিছু নিয়েই সাহায্য পাবেন কৃষকরা। আপাতত হিন্দি ও ইংরেজিতে এই সুবিধা মিললেও পরে বাংলা-সহ ১১টি ভারতীয় ভাষায় এই সুবিধা মিলবে।

Related Articles