লুকিয়ে কথা শুনছে আপনার কম্পিউটারের মাউস! কী বলছে গবেষণা?
গবেষকরা দেখিয়েছেন যে এমনকি সাধারণ কম্পিউটার মাউসও গোপনে অডিও রেকর্ড করার জন্য ব্যবহার করা যেতে পারে।
Truth Of Bengal: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রকাশিত হয়েছে একটি আশ্চর্যজনক নিরাপত্তাজনিত দুর্বলতা। গবেষকরা দেখিয়েছেন যে এমনকি সাধারণ কম্পিউটার মাউসও গোপনে অডিও রেকর্ড করার জন্য ব্যবহার করা যেতে পারে। এই আবিষ্কারের নাম রাখা হয়েছে “Mic-E-Mouse”।
গবেষকরা জানিয়েছেন, মাউসে থাকা সংবেদনশীল সেন্সর ডেস্ক বা অন্য কোনো পৃষ্ঠের কম্পনও শনাক্ত করতে পারে। কম্পনগুলিকে শব্দে রূপান্তর করে মাউসের মাধ্যমে কাছাকাছি কথোপকথন শোনা সম্ভব। ভয়েসের ফ্রিকোয়েন্সি অনুযায়ী এর সঠিকতা প্রায় ৬১ শতাংশ হতে পারে এবং AI ব্যবহার করে শব্দে রূপান্তর করা যায়।
গবেষকরা সতর্ক করেছেন যে এই ধরনের আক্রমণের মাধ্যমে হ্যাকাররা ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংকিং ক্রেডেনশিয়ালস বা অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি করতে পারে। বিশেষ করে এই সেন্সরগুলি সাধারণ নিরাপত্তা স্ক্যানে পরীক্ষা করা হয় না, ফলে মাউস সহজেই হ্যাকারদের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়।
বিশেষজ্ঞদের পরামর্শ, মাউসের মাধ্যমে এমন ধরনের গোপন শ্রবণ প্রতিরোধ করতে হলে কম্পিউটার পুরোপুরি বন্ধ করা জরুরি। শুধুমাত্র স্লিপ বা হাইবারনেট মোডে রেখে দিলে মাউস CPU-তে সংযুক্ত থাকায় শব্দ রেকর্ড করতে সক্ষম হতে পারে।






