খেলা

Women’s World Cup: মহিলা বিশ্বকাপের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের, ‘শ্রেয়ার কনসার্ট-ও’ শুনবেন না ফতেমারা

হাইব্রিড মডেল অনুসরণ করে দুবাইতে তাঁদের ম্যাচগুলি খেলেছিলেন রোহিত শর্মারা।

Truth Of Bengal:চলতি মাসের ৩০ তারিখে গুয়াহাটি স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে ঢাকে কাঠি পড়বে আইসিসি পরিচালিত মহিলা বিশ্বকাপের। সেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা ভারতের স্বনামধন্য সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।(Women’s World Cup)

[আরও পড়ুন:Hijazi: দিয়ামান্তাকসের পর হিজাজির সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক লাল-হলুদের ]

প্রসঙ্গত, গত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু ভারত সেই ট্রফিতে অংশগ্রহণ করলেও পাকিস্তানে গিয়ে খেলেনি। হাইব্রিড মডেল অনুসরণ করে দুবাইতে তাঁদের ম্যাচগুলি খেলেছিলেন রোহিত শর্মারা। সেই কারণে এবার পাকিস্তান দলও ভারতে আসবে না। এবং সেই নীতি মেনে এবার মহিলা বিশ্বকাপেও পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কাতে।(Women’s World Cup)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, প্রথমে ঠিক ছিল এবারের মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে চিন্নাস্বামীতে। কিন্তু বিরাটদের আইপিএল জয়ের সেলিব্রেশনে মাততে গিয়ে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আহতও হন বেশ কয়েকজন। তারপরই চিন্নাস্বামী থেকে ম্যাচ সরিয়ে নিয়ে গুয়াহাটিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।(Women’s World Cup)