Oval Clash: “এটার দরকার ছিল না” আকাশদ্বীপের কীর্তি নিয়ে বক্তব্য ট্রেসকথিকের
Oval Clash heats up in the India‑England fifth Test at The Oval: India finishes Day 2 on 75/2, a 52‑run lead, as tempers flare.
Truth Of Bengal: দেখতে দেখতে একেবারে অন্তিম লগ্নে চলে এসেছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ(Oval Clash)। এই মুহূর্তে ওভালে খেলা হচ্ছে সিরিজের পঞ্চম, তথা অন্তিম ম্যাচ। দুদিন খেলা হয়ে গেছে। এমন জায়গায় এসে দাঁড়িয়েছে ম্যাচ যেখান থেকে দুপক্ষেরই জেতা সম্ভব। বলা বাহুল্য, শুভমান গিলদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হবে ম্যাচটি জিতে সিরিজে পরাজয় বাঁচানোর।

[আরও পড়ুনঃ Trump Crackdown: আমেরিকায় ভারতীয়দের ফেরত পাঠানোর হার তিনগুণ বাড়ল!]
তবে দিন যত এগিয়ে আসছে, ততই দুই দলের ক্রিকেটারদের আগ্রাসী মানসিকতা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে। চলতি ওভাল টেস্টেই দেখা গিয়েছে দুটি ঘটনা। একদিকে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুটের সঙ্গে ঝগড়ায় জড়ান ভারতের প্রসিদ্ধ কৃষ্ণা(Oval Clash)। আমার অন্যদিকে ওপেনার বেন ডাকেটকে আউট করে আকাশদ্বীপ যা করলেন, তা ভালো চোখে নেননি বহু ইংরেজি ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সকলেই। ডাকেটকে আউট করার পর তাঁর কাঁধে হাত রেখে কিছু বলেন পেস বোলার। বলা বাহুল্য, ডাকেট ক্ষুব্ধ হয়ে কোন জবাব দিলে অনেক বড়সড় কিছু ঘটতে পারতো।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ইংল্যান্ডের সহকারী কোচ, তথা দলের প্রাক্তন তারকা, মার্কাস ট্রেসকথিক আকাশ দ্বীপ ও বেন ডাকেটের ঘটনা নিয়ে মুখ খুলেছেন দ্বিতীয় দিনের খেলা শেষে(Oval Clash)। তিনি দাবি করেছেন যে এই কীর্তিটি আশ্চর্যকর ছিল। ‘স্ট্রেঞ্জ মুভ’ তকমা দিয়েছেন তিনি। প্রাক্তন ইংরেজ তারকার বক্তব্য, “আকাশ দ্বীপ যা করেছে তা আশ্চর্যকর ছিল। আমার তো মনে হয় না যে আপনার কোন দরকার আছে এমন করার।”
প্রসঙ্গত, দ্বিতীয় দিন ৬ উইকেটে ২০৪ রান নিয়ে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয় ২২৪ রানে। করুণ নায়ারের ইনিংস শেষ হয় ৫৭ রানে। ইংল্যান্ডের হয়ে ফাইফার নেন গাস অ্যাটকিন্সন(Oval Clash)। জবাবে লিড নিতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৪৭ রানে। অর্থাৎ প্রথম ইনিংস শেষে ২৩ রানে এগিয়ে ছিল তারা। এরপর ভারত ব্যাট করতে নেমে এই পর্যন্ত তাদের স্কোর ২ উইকেটে ৭৫। ৫২ রানের লিড নিয়েছে আপাতত। এবার দেখার বিষয় আরো কত রান যোগ করতে পারে তারা।





