Harry Kane: কেইনের হ্যাটট্রিক, বুন্দেশ লিগায় বড় ব্যবধানে জয় বায়ার্নের, জয় চেলসি এবং পিএসজি-রও
এই গোলের সঙ্গে সঙ্গে ১৯৭১ সালে বায়ার্নের জার্সি গায়ে করা ক্লাউশ ফিশারের করা হ্যাটট্রিক সহ চারটি গোল করেছিলেন মাত্র ১২ মিনিটে।
Truth of Bengal: বায়ার্নের জার্সি গায়ে চলতি মরসুমের শুরুতেই জ্বলে উঠলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন। যার সুবাদেই ৬-০ গোলের ব্যবধানে লিপজিগকে জার্মান লিগে পরাজিত করল ভিনসেন্ট কোম্পানির দল। এই গোলের সঙ্গে সঙ্গে ১৯৭১ সালে বায়ার্নের জার্সি গায়ে করা ক্লাউশ ফিশারের করা হ্যাটট্রিক সহ চারটি গোল করেছিলেন মাত্র ১২ মিনিটে। এবার সেই খাতায় নাম লেখালেন হ্যারি। তিনি হ্যাটট্রিক করলেন মাত্র ১৪ মিনিটে। হ্যারির পাশাপাশি বায়ার্নের হয়ে জোড়া গোল করলেন মিচেল ওলিসে।
বায়ার্নকে প্রথম গোলের দেখা পায় ২৭ মিনিটে। ভিনসেন্টের দলের হয়ে প্রথম গোলের খাতা খোলেন ওলিসে। এই গোলের মাত্র ৫ মিনিট পরেই দ্বিতীয় গোল পেয়ে যায় বায়ার্ন। এবার স্কোরশিটে নাম তোলেন লুইস দিয়াজ। বিরতির আগে ফের বায়ার্নের হয়ে ব্যবধান বাড়িয়ে নিজের জোড়া গোল করে নিলেন সেই ওলিসে।
আরও পড়ুনঃ Debra Protest: বিজেপির ডাকা ৬ ঘণ্টার বন্ধে কোনো প্রভাব পড়লো না ডেবরায়!
কিন্তু বিরতির পর লিপজিগ বক্সে আছড়ে পড়ল কেইন সাইক্লোন। আর তাতেই নড়বড়ে লিপজিগ ডিফেন্স যেন হুরমুর করে ভেঙে পড়ল। ৬৪ মিনিটে বায়ার্নের জার্সি গায়ে মরসুমের প্রথম গোলের খাতা খুললেন কেইন। তারপর ৭৪ ও ৭৭ মিনিটে পর পর দুবার বিপক্ষের জালে বল জড়িয়ে দলের জয় নিশ্চিত করে দেন ইংল্যান্ড স্ট্রাইকার।
প্রসঙ্গত, টেটনহ্যাম থেকে জার্মানিতে পাড়ি দেওয়ার পর এটি হ্যারির নবমতম হ্যাটট্রিক। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে কেইন জানান, ‘বিরতির সময় যখন আমরা ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে, তখনই মনে মনে ঠিক করেছিলাম এবার আমাকেও গোল করতে হবে। আমি খুশি সেটা করতে পেরে।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
অপর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি। প্রথম ম্যাচে পা হড়কানের পর দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াল এঞ্জো মার্সেকার দল। শুক্রবার ওয়েস্টহ্যামকে ৫-১ গোলের ব্যবধানে পরাজিত করল ব্লুজরা। চেলসির হয়ে গোল করেন পেড্রো, নেটো, এঞ্জো ফার্নান্ডেজ, কাইসেডো, চালোবা। এদের পাশাপাশি লিগ ওয়ানের ম্যাচে লুইস এনরিকের দল পিএসজিও জয় পেয়েছে। ১-০ গোলের ব্যবধানে তারা পরাজিত করে এনজার্সকে। পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন ফ্যাবিয়ান রুইজ।






