BLO Allowance: বুথ লেভেল অফিসারদের জন্য ভাতা দ্বিগুণ! বিজ্ঞপ্তি জারি কমিশনের
অন্যদিকে ভোটার তালিকা সংযোজনের বিষয়টি সমীক্ষা করার সময় কিছু ভুয়ো ভোটার ধরা পড়েছে এই রাজ্যে।
জয় চক্রবর্তী: নির্বাচন কমিশন জানাল, গণতন্ত্রের মেরুদণ্ড হল বিশুদ্ধ ও নিরপেক্ষ ভোটার তালিকা। এই তালিকা প্রস্তুত করতে গ্রাউন্ড লেবেলে যাঁরা কাজ করেন, তাঁদের যথাযথ সম্মান ও পারিশ্রমিক দেওয়া উচিত (BLO Allowance)। সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় কমিশন ঘোষণা করল বিএলও-দের ভাতা দ্বিগুণ করা হয়েছে।
বুথ লেভেল অফিসারদের জন্য ভাতা দ্বিগুণ! বিজ্ঞপ্তি জারি কমিশনের pic.twitter.com/uWKGb2C1sg
— TOB DIGITAL (@DigitalTob) August 2, 2025
বুথ লেভেল অফিসারদের (BLO Allowance) ভাতা ৬,০০০ থেকে ১২,০০০ করা হয়েছে। ভোটার তালিকা সংশোধনের জন্য বিএলও-দের ইন্সেন্টিভ ১,০০০ থেকে বাড়িয়ে ২,০০০ করা হয়েছে। পাশাপাশি বিএলও সুপারভাইজার দের ভাতা ১২,০০০ থেকে করা হয়েছে ১৮,০০০ টাকা।
[আরও পড়ুন: Oval Clash: “এটার দরকার ছিল না” আকাশদ্বীপের কীর্তি নিয়ে বক্তব্য ট্রেসকথিকের]
অন্যদিকে ভোটার তালিকা সংযোজনের বিষয়টি সমীক্ষা করার সময় কিছু ভুয়ো ভোটার ধরা পড়েছে এই রাজ্যে। সমীক্ষার সময় ধরা পড়ে ১১০ জন ভুয়ো ভোটারের নাম উঠে এসেছে। এ ব্যাপারে দুজন সরকারি আদিকালিক এর বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপের জন্য কলকাতার সিইও অফিস থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কে চিঠি দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর বিধানসভার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে চায় সিইও অফিস (BLO Allowance)।






