Handshake Reality: “এগুলো ঘটেই” হ্যান্ডশেক বিতর্ক নিয়ে মুখ খুললেন ওয়াশিংটন
Washington Sundar says such moments “happen in any sport”, calling the Old Trafford handshake drama an energising experience rather than distraction.
Truth Of Bengal: নাটকীয়ভাবে শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ(Handshake Reality)। পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে সিরিজ ড্র করেছে ভারত ২-২ ফলাফলে। তবে সিড়ির শেষ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো তা আলোচনার বিষয় হয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এবার সিরিজের একটি মুহূর্তের কথা তুলে ধরলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। দীর্ঘদিন পর তিনি হ্যান্ডশেক বিতর্ক নিয়ে মুখ খুললেন।
[আরও পড়ুনঃ Agniveer Permanent: অপারেশন সিঁদুরে’র সাফল্যের পর অগ্নিবীরদের স্থায়ীকরণের সংখ্যা বাড়ানোর ভাবনা]
‘উইসডেন’কে ওয়াশিংটন বলেন, “যেকোনো খেলাতেই এটা ঘটে। তাই না? শুধু ক্রিকেট নয়, অন্য খেলাতেও আমরা এমনি অনেক ঘটনা দেখেছি।” বিষয়টিকে স্বাভাবিক বলে দাবি করেন তরুণ অলরাউন্ডার(Handshake Reality)। এরপর তিনি বলেন, “সত্যি বলতে এটি একটি নতুন অভিজ্ঞতা ছিল আমাদের সকলের জন্য।” বলতে গেলে, তিনি বোঝান যে এই বিষয়টির কোন প্রভাব পড়েনি সেই মুহূর্তে তাঁর বা জাদেজার উপর।
FB POST:https://www.facebook.com/truthofbengal
তরুণ অলরাউন্ডার আরো বলেন, “এই ঘটনাটি আমাদের তাঁতিয়ে দিয়েছিল। আপনি যেকোন খেলোয়াড়কে জিজ্ঞেস করুন। একই কথা বলবে ওরা সবাই। বিশেষ করে যখন কথা হয় টেস্ট ক্রিকেটের, তখন আপনি সবসময়ই চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান। সেটাই আশা করেন প্রতিদিন। যখন চাপের হয়ে যায় পরিস্থিতি, তখন সফল হওয়ার চেষ্টা করেন সেই বাধা পেরিয়ে। এটা তখনই সম্ভব যদি মানসিক দৃঢ়তা থাকে।”
উল্লেখ্য, ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ২-২ ফলাফলে। প্রথম টেস্ট নিজেদের নামে করে নেয় ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে জয় পায় ভারত। তৃতীয় টেস্টে জেতা ম্যাচ হাতছাড়া হয় ভারতের। ইংল্যান্ডের জয় চমকে দেয় সকলকে। চতুর্থ টেস্টে ক্রিজ আঁকড়ে থেকে পরাজয় এড়ায় ভারত এবং ম্যাচ ড্র করে। অন্তিম টেস্টে রীতিমতো হইচই পড়ে যায়। জয় নিশ্চিত ছিল ইংল্যান্ডের। কিন্তু পঞ্চম দিনে বোলারদের দাপটে হেরে যায় ইংল্যান্ড। ৬ রানে ম্যাচ জেতে ভারত।





