Oval Drama: “জানিনা কেন করল” রুটের সঙ্গে ঝগড়া প্রসঙ্গে অবস্থান প্রসিদ্ধের
Oval Drama unfolds as the final Test at The Oval swings in India’s favour — England ahead by just 23 in first innings.
Truth Of Bengal: বেশ হাড্ডাহাড্ডি পর্যায়ে চলে এসেছে ওভালে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম এবং অন্তিম ম্যাচ। এই মুহূর্তে যেই জায়গায় রয়েছে ম্যাচ, তাতে যেকোনো দল জিততে পারে( Oval Drama)। ভারত ও ইংল্যান্ড দুজনের কাছেই জয়ের সুযোগ রয়েছে। ভারতের ২২৪ রানের জবাবে ইংল্যান্ড লিড নিয়েছে অত্যন্ত কম। ২৪৭ রানে অলআউট হয়েছে তারা। অর্থাৎ লিডের ব্যবধান মাত্র ২৩। দিনের শেষে যদিও ভারত দুটি উইকেট হারিয়েছে, তবে ৫২ রানে এগিয়ে গেছে। তাদের স্কোর ২ উইকেটে ৭৫।

[আরও পড়ুনঃ Operation Akhal: ‘অপারেশন মহাদেব’-এর পর এবার ‘অপারেশন অখল’, কাশ্মীরে জঙ্গি দমনে সেনার ধারাবাহিক সাফল্য]
তবে দুই দলের কাছে এই ম্যাচ কি, তা প্রকাশ পেয়েছে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট ও ভারতের প্রসিদ্ধ কৃষ্ণার ঝগড়া থেকে। এমন পর্যায়ে তা হয়, যে শেষ পর্যন্ত আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয় সমস্যা মেটানোর জন্য( Oval Drama)। যদিও এই সিরিজে এমন অশান্তি প্রথমবার হয়নি। আগেও হয়েছিল। টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল লর্ডসে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন জ্যাক ক্রলির সঙ্গে। সুতরাং এক কথায় বলতে গেলে, দুপক্ষই একে অপরকে ছেড়ে কথা বলতে নারাজ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
রুটের সঙ্গে ঝগড়া প্রসঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা নিজের অবস্থান জানান। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে তিনি জানান ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে। ভারতীয় পেসার বলেন, “আমি জানিনা কেন রুট এমনটা করল( Oval Drama)। আমি শুধু ওকে বলেছিলাম যে তুমি ভালো শেপে রয়েছো। তারপর সেটা হঠাৎ কথা কাটাকাটিতে পরিণত হলো।” যদিও পরে তিনি স্বীকার করেন যে এটি ইচ্ছাকৃতই করা হয়েছিল রুটকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য। তবে দিনের শেষে প্রসিদ্ধ কৃষ্ণার মুখে শোনা যায় রুটের প্রশংসা। তিনি বলেন, “রুটকে আমার পছন্দ। এই খেলার ও লেজেন্ড।”
প্রসঙ্গত, দ্বিতীয় দিন ৬ উইকেটে ২০৪ রান নিয়ে খেলতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২২৪ রানে। জবাবে লিড নিতে নেমে ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড( Oval Drama)। সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। ভারতের হয় চারটি করে উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণা ও মহাম্মদ সিরাজ। একটি উইকেট পান আকাশ দ্বীপ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই পর্যন্ত ভারতের স্কোর ২ উইকেটে ৭৫। ৫২ রানে এগিয়ে তারা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কতো রানের টার্গেট তারা দেয় ইংল্যান্ডকে।






