খেলা

Sunil Chhetri: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইএসএল, “ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার”— বিস্ফোরক সুনীল ছেত্রী

আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে এই মরসুমের খেলা।

Truth of Bengal: বিস্তর অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার জেরে স্থগিত হয়েছে ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড) এক চিঠির মাধ্যমে ক্লাবগুলিকে জানিয়ে দেয়, আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে এই মরসুমের খেলা।এই খবরে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। দীর্ঘ সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ‘ ভারতীয় ফুটবলের কাঠামো এখন চিন্তিত, ব্যথিত এবং ভীত’ (Sunil Chhetri)।

আরও পড়ুন: Cervical Cancer: জরায়ু-র ক্যান্সার রোধে স্কুলে বিনামূল্যে দেওয়া হবে টিকা

আইএসএল স্থগিত হওয়ায় বেশ উদ্বেগ প্রকাশ করেছেন সুনীল ছেত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘আমার কেরিয়ার প্রায় শেষপ্রান্তে। হাতে থাকা সময় কম। তবে যেটা ভাবাচ্ছে, সেটা শুধু আমার সমস্যা নয়—পুরো ভারতীয় ফুটবল আজ ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে।’ তিনি আরও জানান,  ‘বিভিন্ন ক্লাবের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ফিজিও ও অন্যান্য কর্মীরা আতঙ্কিত এই অবস্থায়।আমি অনেক বার্তা পেয়েছি—সবার একটাই কথা, কেউ জানে না আগামী দিনে কী হবে।’ সুনীল ছেত্রী জানিয়েছেন, কিছুদিন আগে ক্লাব থেকে জানানো হয়েছিল প্রাক-মরসুম প্রস্তুতি এক পক্ষকাল পিছিয়ে যাচ্ছে। সেসময় বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলেন তিনি।তবে সেই ‘পক্ষকাল’ আজ হয়ে দাঁড়িয়েছে ‘অনির্দিষ্টকাল’। তাঁর কথায়, ‘হেসেছিলাম প্রথমে, ভাবছিলাম একটু বিশ্রাম হবে। কিন্তু আজ সেই হাসি উবে গেছে। এই অনিশ্চয়তা অনেক বড় (Sunil Chhetri)।’

প্রসঙ্গত, ১১ জুলাই ক্লাবগুলিকে একটি চিঠিতে এফএসডিএল জানায়,২০১০ সালে এআইএফএফ ও এফএসডিএলের মধ্যে স্বাক্ষরিত হওয়া ১৫ বছরের ‘মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট ’ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৮ ডিসেম্বর, ২০২৫ ।ফলে যদি সেপ্টেম্বর বা অক্টোবর থেকে আইএসএল শুরুও হয়, চুক্তির মেয়াদ থাকবে মাত্র এক-তৃতীয়াংশ সময়। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন এআইএফএফ নতুন কোনও চুক্তি স্বাক্ষর করতে পারবে না, যত দিন না ফেডারেশনের নতুন সংবিধান চূড়ান্ত হয়। তাই ২০২৫-২৬ মরসুমে আইএসএল আয়োজন বা বাণিজ্যিকীকরণ সম্ভব নয় বলে জানানো হয়েছে। চিঠিতে স্পষ্ট লেখা হয়, নতুন চুক্তি সংক্রান্ত ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত আইএসএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Sunil Chhetri)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

অন্যদিকে বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এআইএফএফ কোনও নতুন চুক্তি স্বাক্ষর করতে পারবে না। নতুন ফেডারেশন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সব কার্যকলাপ স্থগিত রয়েছে। সেই কমিটি দায়িত্বে এলে এফএসডিএলের সঙ্গে নতুন চুক্তি সই করতে পারে, তবে তা হতে বহু সময় লেগে যেতে পারে। বলা বাহুল্য, এফএসডিএলের সঙ্গে চুক্তির মাধ্যমে এআইএফএফ প্রতি বছর ৫০ কোটি টাকা পায়, যা তাদের প্রধান আয়। এই অর্থ বিভিন্ন লিগ ও কার্যকলাপ চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই রাস্তাও আপাতত বন্ধ। ইতিমধ্যে আইএসএল স্থগিত হতে পারে, এই আশঙ্কায় অনেক ক্লাবই প্রাক-মরসুম প্রস্তুতি বন্ধ রেখেছে। বেঙ্গালুরু এফসি-ও ডুরান্ড কাপে অংশ নেয়নি এবং এখনও প্রস্তুতি শুরু করেনি (Sunil Chhetri)।

Related Articles