দেশ

ফাঁকা ক্লাসরুমে ঠোঁটঠাসা চুমু! শিক্ষক-শিক্ষিকার উদ্দাম প্রেমের ভিডিও ভাইরাল

ফাঁকা ক্লাসরুমে ঢুকে এ কী কাণ্ড করলেন শিক্ষক-শিক্ষিকা! সিসিটিভি ফুটেজ বাইরে আসতেই তোলপাড় নেটদুনিয়া!

Truth of Bengal: ক্লাসরুম মানেই সাধারণত চক-ডাস্টারের আওয়াজ, ব্ল্যাকবোর্ড আর পড়ুয়াদের কোলাহল। কিন্তু উত্তরপ্রদেশের এক সরকারি স্কুলের ক্লাসরুম যে এমন এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকবে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। পড়ুয়ারা চলে যাওয়ার পর, ফাঁকা ক্লাসরুমকে রীতিমতো রোম্যান্সের আখড়া বানিয়ে তুললেন দুই কর্মরত শিক্ষক-শিক্ষিকা! একে অপরকে জাপটে ধরে গভীর চুম্বনে মত্ত হলেন তাঁরা। আর শিক্ষকদের এই উদ্দাম প্রেমের দৃশ্য হুবহু বন্দি হয়ে গেল ক্লাসরুমের দেওয়ালে থাকা সিসিটিভি (CCTV) ক্যামেরায়। বর্তমানে এই মিনিটখানেকের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।

ফাঁকা ক্লাসরুমে রোম্যান্সের ঝড়

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ জেলার একটি সরকারি স্কুলে। ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুল ছুটির পর বা ক্লাসের ফাঁকে চারপাশ ফাঁকা থাকার সুযোগ নিয়ে ঘরে ঢোকেন ওই স্কুলেরই এক শিক্ষক ও শিক্ষিকা। প্রথমে দু’জনের মধ্যে হালকা গল্পগুজব ও খুনসুটি চলতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমস্ত শালীনতার মাত্রা ছাড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে আদরে মত্ত হয়ে পড়েন তাঁরা। সিসিটিভি ক্যামেরার দিকে খেয়াল না করেই চলে দীর্ঘক্ষণ চুম্বন।

কড়া পদক্ষেপ যোগীরাজ্যের শিক্ষা দফতরের

জানা গিয়েছে, ভিডিওতে থাকা দু’জনেই ওই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার (সহকারী শিক্ষক) পদে কর্মরত। তবে তাঁদের মধ্যে এই প্রেমের সম্পর্ক ঠিক কতটা গভীর বা তাঁদের ব্যক্তিগত পরিচয় কী, তা নিয়ে এখনও সম্পূর্ণ ধোঁয়াশা রয়েছে। তবে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে যোগীরাজ্যের শিক্ষা দফতর। কনৌজের জেলা বেসিক এডুকেশন অফিসার (BSA) পুরো বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট ব্লকের শিক্ষা আধিকারিককে ওই দুই শিক্ষকের পরিচয়-সহ সম্পূর্ণ তদন্ত রিপোর্ট দ্রুত জমা দিতে বলা হয়েছে।

ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা

শিক্ষকদের এই কীর্তি দেখে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশের মতে, শিক্ষকরা হলেন সমাজের পথপ্রদর্শক ও গুরু। স্কুলের মতো পবিত্র স্থানে তাঁদের এই ধরনের আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। কেউ কেউ আবার বলছেন, ব্যক্তিগত জীবনে প্রেম করার অধিকার সবারই আছে, কিন্তু স্কুলের ভেতর এই ধরনের কাণ্ড শিক্ষা ব্যবস্থার অপমান। সব মিলিয়ে, ক্লাসরুমের সিসিটিভিতে ধরা পড়া শিক্ষকদের এই গোপন রোম্যান্সের ভিডিও এখন নেটপাড়ার হট টপিক।

Related Articles