Cervical Cancer: জরায়ু-র ক্যান্সার রোধে স্কুলে বিনামূল্যে দেওয়া হবে টিকা
বিশেষ করে যাঁরা গরিব-দুঃস্থ মানুষ,তাঁদের পক্ষে মোটা টাকা খরচ করে এই টিকা নেওয়া সম্ভব হয় না।
Truth of Bengal: ক্রমশ থাবা বসাচ্ছে সার্ভাইক্যাল বা জরায়ুর ক্যান্সার। নতুন প্রজন্মের মেয়েদের মধ্যে এই রোগের ঝোঁক বেশি দেখা যাচ্ছে।অল্পবয়সী মেয়েরা যাতে আর এই রোগে আক্রান্ত না হয় সেজন্য মারণরোগের টিকা দেওয়ার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সাধারণতঃ বেসরকারি সংস্থায় এই ধরণের টিকা দেওয়া হয়। গ্যাটের কড়ি খরচ করেই রোগীদের টিকা নিতে হয়।সেই টিকা অনেকেই নিতে পারে না। বিশেষ করে যাঁরা গরিব-দুঃস্থ মানুষ,তাঁদের পক্ষে মোটা টাকা খরচ করে এই টিকা নেওয়া সম্ভব হয় না। ( Cervical Cancer)
[আরও পড়ুনঃ Infant Murder: নিষ্ঠুরতার শেষ সীমা! বাসে সন্তান প্রসবের পর জানলা দিয়ে সদ্যোজাতকে ছুঁড়ে ফেলে দিলেন মা-বাবা]
সেইসব মানুষদের কথা মাথায় রেখেই বিনামূল্যে টিকা দেওয়ার কাজে নেমেছে স্বাস্থ্য মন্ত্রক। প্রতি বছর বিশ্বে যত মহিলা কঠিন অসুখে মারা যান, তাঁদের ২৫ শতাংশই ভারতের মানুষ। ২০২৩ সালে সারা দেশে ক্যান্সার আক্রান্ত হন প্রায় ১ লক্ষ ২৪ হাজার জন। জীবনযুদ্ধে হেরে যান প্রায় ৮০ হাজার। মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। তাই মারণরোগ প্রতিরোধ অঙ্কুরে বিনাশ করার সঙ্ঘবদ্ধ প্রয়াস নজরে আসছে। শিবির করে দেওয়া হবে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা। রাজ্যের শিক্ষাদফতরের মাধ্যমে ছাত্রীদের দেওয়া হবে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। (Cervical Cancer)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে এক ধরনের ভাইরাস এই রোগের কারণ। প্রতিরোধের মূল বিষয় হল, একমাত্র স্বাস্থ্য সচেতনতা এবং টিকাকরণ। অপরিচ্ছন্ন জায়গায় শৌচ বা বাথরুম এড়িয়ে চলারই পরামর্শ দেন চিকিৎসকরা। এই রোগের ভ্যাকসিন বর্তমানে সরকারি সার্বিক টিকাকরণ কর্মসূচির আওতায় নেই। ফলে সরকারি হাসপাতাল থেকে তা পাওয়া যায় না। জরায়ু ক্যান্সার রুখতে ও জনস্বাস্থ্যের উন্নতির জন্য এই টিকাকরণ সব দিক থেকে সুবিধা করে দেবে বলে আশা সবার। (Cervical Cancer)






