খেলা

Indian Football: নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে রিবকের স্ট্রাটেজিক গাঁটছড়া

নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র অ্যাথলেটিক ফুটওয়্যার এবং পোশাকের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় স্পোর্টস ব্র্যান্ড রিবক একটি স্ট্রাজেটিক পার্টনারশিপ ঘোষণা করেছে।

Truth of Bengal:  ভারতীয় ফুটবলে আবার ফিরছে ব্র্যান্ড রিবক। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র অ্যাথলেটিক ফুটওয়্যার এবং পোশাকের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় স্পোর্টস ব্র্যান্ড রিবক একটি স্ট্রাজেটিক পার্টনারশিপ ঘোষণা করেছে। ক্রীড়াপ্রেমী এবং অভিনেতা-প্রযোজক জন আব্রাহামের মালিকানাধীন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দেশের নামকরা ফুটবল ক্লাবগুলির মধ্যে একটি এবং ২০২৪ সালের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন।(Indian Football)

[আরও পড়ুনঃ Midnapore College: মেদিনীপুর কলেজে ভর্তি ঘিরে ধুন্ধুমার! মুখোমুখি টিএমসিপি-এসএফআই]

রিবক ভারতে আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ডস লিমিটেডের একটি অংশ। এই উদ্যোগটি রিবকের বিশ্বব্যাপী ফুটবলের পছন্দের ব্র্যান্ড হয়ে ওঠার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্রাজিলের বোটাফোগো এবং ইংল্যান্ডের চার্লটন অ্যাথলেটিকের মতো আইকনিক ক্লাবগুলির সঙ্গে তার স্ট্রাজেটিক পার্টনারশিপের মাধ্যমে প্রমাণিত হয়েছে। বর্তমানে এটি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে গাঁটছড়া বেঁধে এল ভারতে।(Indian Football)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

১৩ এপ্রিল, ২০১৪ সালে প্রতিষ্ঠিত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গর্বের সঙ্গে ভারতের আটটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য – অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার প্রতিনিধিত্ব করে। ক্লাবটি একটি অঞ্চলের ঐক্য, গর্ব এবং আবেগের একটি শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে, যা উত্তর-পূর্বাঞ্চলের খেলাধুলাকে উজ্জীবিত করেছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে ভারতীয় ফুটবলে রিবকের পদক্ষেপ কেবল উপস্থিতি নয়, এই অংশীদারিত্ব ভারতে খেলাধুলার একটি নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।(Indian Football)

 

Related Articles