কলকাতা

Chief Minister: বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বাংলার মানুষ, তোপ মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষায় কথা বললেই বিজেপির রাজ্যে সীমাহীন অত্যাচার চলছে।

Truth of Bengal: বাংলা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মহামিছিল হয়। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ সামিল হয়।  ধর্মতলার মঞ্চ থেকে বিজেপিকে তোপ দাগেন মমতা। (Chief Minister)

[আরও পড়ুনঃ Sunil Chhetri: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইএসএল, “ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার”— বিস্ফোরক সুনীল ছেত্রী]

বাংলা ভাষায় কথা বললেই বিজেপির রাজ্যে সীমাহীন অত্যাচার চলছে। সংখ্যালঘু মুসলিমরাই নয়,আক্রান্ত হচ্ছে হিন্দু বাঙালিরাও পুশব্যাক করা হচ্ছে। বাংলাভাষী হওয়ার অপরাধে ভিনরাজ্যে শুধু মুসলিমদের আক্রান্ত হতে হচ্ছে, এ ধারণা ভ্রান্ত। ভিনরাজ্যে আক্রান্ত হিন্দু বাঙালিরাও! পুশব্যাক করা হচ্ছে মতুয়া-রাজবংশীদেরও! ধর্মতলার সভা থেকে বাঙালি অস্মিতায় শান দিয়ে কেন্দ্র তথা বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধর্মতলার মঞ্চ থেকেই তাঁর হুঙ্কার, ‘খেলা হবে।’ (Chief Minister)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

মমতা বলেন, “আমি বাংলায় বেশি করে কথা বলব। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো।” ধর্ম দেখে দেখে মানুষকে বাছা হচ্ছে বলে অভিযোগ মমতার। বিজেপিকে বিঁধে তিনি বলেন, “বিজেপি জেনে রাখো, খেলা হবে। তৈরি থাকো।” নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার বাদ দেওয়ানো হচ্ছে বলেও অভিযোগ মমতার। (Chief Minister)

Related Articles