তরুণ প্রতিভা গড়তে এবার রাজারহাটে বিশেষ ফুটবল প্রশিক্ষণ শিবির ইস্টবেঙ্গল ক্লাবের
রাজারহাটের ভেলস গ্লোবাল স্কুলের সঙ্গে যৌথ উদ্যোগে স্কুলের নিজস্ব মাঠে আনুষ্ঠানিকভাবে এই ফুটবল প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়।
Truth Of Bengal: তরুণ প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে আরও এক ধাপ এগোল ইস্টবেঙ্গল ক্লাব। ‘স্কুল অফ এক্সেলেন্স’ কর্মসূচিকে সঙ্গী করে পুরুলিয়ার জনজাতি অধ্যুষিত এলাকায় শিশুদের ফুটবল কোচিং ক্যাম্প এবং খড়গপুর শিল্পাঞ্চলের গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলে ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষণ শিবিরের পর এবার রাজারহাটে শুরু হল নতুন ফুটবল প্রশিক্ষণ শিবির।
রাজারহাটের ভেলস গ্লোবাল স্কুলের সঙ্গে যৌথ উদ্যোগে স্কুলের নিজস্ব মাঠে আনুষ্ঠানিকভাবে এই ফুটবল প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক বিকাশ পাঁজি ও আলভিটো ডি’কুনহা। তাঁদের সঙ্গে ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী সমিতির সদস্য সুমন দাশগুপ্ত এবং রাজীব রায়। তাঁরা সকলেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ছোটবেলা থেকেই সঠিক প্রশিক্ষণ ও পরিকাঠামো পেলে ভবিষ্যতে রাজ্য ও দেশের ফুটবলে নতুন প্রতিভা উঠে আসবে।






