আন্তর্জাতিক

“দেশের মানুষ মেনে নেবে না”, কীসের কথা বলছেন বিএনপির মহাসচিব?

রবিবার বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

Truth Of Bengal: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতির মূল লক্ষ্য হলো, নির্বাচন বিলম্বিত করা। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোন কিছুই দেশের মানুষ মেনে নেবে না।

রবিবার বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। উপস্থিত ছিলেন, এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ। সেখান থেকে মির্জা ফখরুল বলেন, আমরা ইতিহাস পার করছি। গত ১৫ বছর একটি ফ্যাসিস্ট দল বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতিকে ধ্বংস করেছে। সেই দলের বিরুদ্ধে লড়াই শেষে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার।’

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তাঁরা সব সময় সংস্কারের পক্ষে। গণমাধ্যমের স্বাধীনতার কথাও তিনি বলেছেন। মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা খুব স্পষ্ট, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। আমরা সেটাই দেখতে চাই। জনগণও চায়, দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক দেশ। বাংলাদেশের নির্বাচন কবে ঘোষণা হয় সেইদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related Articles