খেলা

স্পনসর নেই তো কি হয়েছে, তবুও সুপার কাপে খেলবে মহমেডান

সপ্তাহখানেক অনুশীলন করেই সুপার কাপের খেলতে রওয়ানা হবে সাদা-কালো ব্রিগেড

Truth Of Bengal:  দীর্ঘ বেশ কয়েক মাস স্পনসরহীন রয়েছে রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন মহমেডান ক্লাব (Mohammedan Club)। এমতাবস্থায় আর কয়েকদিন বাদেই শুরু হবে সুপার কাপ। জল্পনার অবসান ঘটিয়ে এবার সুপার কাপে খেলার সিদ্ধান্ত নিলেন সাদা-কালো কর্তারা নিজেরাই। এই প্রসঙ্গে মহমেডান ক্লাবের অন্যতম কর্তা ইস্তিয়াক আহমেদ রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আসন্ন সুপার কাপে আমরা দল পাঠাচ্ছি। এবং সকলেই জানেন, আমাদের কোনও স্পনসর নেই অনেক দিন হল। কিন্তু তবুও আমরা বসে নেই। নিজেরা খরচ করেই আগামী সুপার কাপে আমাদের দল পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ “দেশের মানুষ মেনে নেবে না”, কীসের কথা বলছেন বিএনপির মহাসচিব?

জানা গিয়েছে, সুপার কাপের জন্য আগামী ১৭ অক্টোবর থেকে দলের অনুশীলন শুরু হবে। তারপর সপ্তাহখানেক অনুশীলন করেই সুপার কাপের খেলতে রওয়ানা হবে সাদা-কালো ব্রিগেড। এদিকে রবিবার ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাদা-কালো কর্তারা। কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে চলে যাওয়ায় তাঁর সঙ্গে দেখা হয়নি। এই প্রসঙ্গে মহমেডান কর্তা জানান, ‘আমরা ক্লাবের নতুন স্পনসরের ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে এর আগেও অনুরোধ করেছিলাম। এবারও সেই কারণেই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আশা করছি উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এসে তিনি আমাদের ব্যাপারটি নিয়ে নিশ্চয়ই সময় দেবেন।’ (Mohammedan Club)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

রাজু আরও বলেন, ‘সুপার কাপের পর পরই হয়তো আইএসএল নিয়ে তোড়জোড় শুরু হবে। কাজেই সময়টা অনেক কম। সেই কারণে যত তাড়াতাড়ি নতুন স্পনসর পাওয়া যায়, ততই দলের পক্ষে ভাল। দেখা যাক কি হয়। আমরা তো আশায় আছি, ভাল কিছু একটা হবে।’ (Mohammedan Club)

Related Articles