কলকাতা

Mamata Banerjee: খালেদা জিয়ার প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে তিনি অত্যন্ত শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর বার্তা দিয়েছেন।

Truth of Bengal: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন অসুস্থ ছিলেন বেগম খালেদা জিয়া। ‌এরপরই সরকারিভাবে তার মৃত্যুর কথা ঘোষণা করা হয়। ‌মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে তিনি অত্যন্ত শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর বার্তা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় জানান যে, খালেদা জিয়ার মৃত্যু সংবাদে তিনি অত্যন্ত ব্যথিত। এই কঠিন সময়ে তিনি প্রয়াত নেত্রীর শোকসন্তপ্ত পরিবার এবং তার সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘ অবদানের কথা স্মরণ করেই মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্তরিক বার্তা দেন।

Related Articles