Thackeray Unity: অবশেষে এক মঞ্চে উদ্ধব-রাজ, আওয়াজ তুললেন বিজেপির বিরুদ্ধে
After 20 years, Uddhav and Raj Thackeray share stage to oppose BJP’s Hindi imposition in Maharashtra.
Truth Of Bengal: অবশেষে একসাথে দেখা গেল দুই ভাইকে। একই মঞ্চে উদ্ধব ও রাজ ঠাকরে(Thackeray Unity)। শুধু তাই নয়, বিজেপির নীতির বিরুদ্ধেও আওয়াজ তুললেন দুজনে। তাঁদের তরফ থেকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয় যে মারাঠাভূমে হিন্দি আগ্রাসন মেনে নেওয়া হবে না। এর সঙ্গে, গেরুয়া শিবির যে তাঁদের প্রধান শত্রু, সেটাও বুঝিয়ে দিলেন দুই ভাই। ২০০৫ সালে বিবাদের জেরে পথ আলাদা হয়ে যায় উদ্ধব ও রাজ ঠাকরের। বলা বাহুল্য, তখন থেকেই প্রভাব কমতে শুরু করে ঠাকরেদের। যদিও বছর ৫-৬ আগে মুখ্যমন্ত্রী হয়েছিলেন উদ্ধব ঠাকরে। কিন্তু বেশিদিন সরকার ধরে রাখতে পারেনি শিবসেনা। দলের বর্ষিয়ান নেতা, তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একনাথ শিণ্ডে বিজেপির হাত ধরার পর রাতারাতি ক্ষমতাচ্যুত হয়ে যায় দল ও তাদের জোটসঙ্গীরা। তবে তারপরও কটাক্ষ পাল্টা-কটাক্ষ অব্যাহত থাকে দুই ভাইয়ের মধ্যে।
[আরও পড়ুন: Medical Scam: মোদি সরকারের অধীনে বড় মেডিকেল কলেজ দুর্নীতির পর্দাফাঁস সিবিআইয়ের]
কিছুদিন আগে মারাঠা রাজ্যে ত্রিভাষা নীতি চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, যার বিরোধিতা করতে দেখা যায় উদ্ধব ঠাকরের শিবসেনা ও রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে(Thackeray Unity)। যদিও শেষ পর্যন্ত চাপে পড়ে তা প্রত্যাহার করে নেন মহারাষ্ট্র বিজেপি সুপ্রিমো। কিন্তু তাতেও বিরোধিতা থামেনি দুই ভাইয়ের শিবিরের। শিবসেনার (উদ্ধব শিবির) প্রভাবশালী নেতা, তথা মুখপাত্র, সঞ্জয় রাউত যৌথ কর্মসূচির কথা ঘোষণা করেন। সেই অনুযায়ী শনিবার একসাথে জনসভা করতে দেখা যায় উদ্ধব ও রাজ ঠাকরেকে। দুই ভাইকে একসাথে দীর্ঘ ২০ বছর পর দেখে মহারাষ্ট্রের একাংশ বেশ খুশি হয়েছেন। এছাড়াও এদিনের জনসভায় চোখে পড়ার মতো ভিড় ছিল। দুই দলের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন তাঁদের নেতাদের বার্তা শুনতে। এই দৃশ্য চোখের নিমেষে ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং মহারাষ্ট্রের প্রতিটি প্রান্তে এখন দুই ভাইয়ের ঐক্য নিয়ে আলোচনা চলছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
যা সকলের মন ছুঁয়েছে, তা হলো দুই ভাইয়ের, বিবাদ মিটিয়ে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলা(Thackeray Unity)। দুজনেই পরিষ্কার করে দেন যে তাঁদের প্রধান শত্রু বিজেপি। মঞ্চ থেকে রাজ ঠাকরে বলেন, “যা বালাসাহেব ঠাকরে করে দেখাতে পারেননি, তা করে দেখিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। আমাদের দুই ভাইকে ফের এক করিয়ে দিয়েছেন। অন্যদিকে উদ্ধব বলেন, “গোটা দেশে সবকিছুকে এক করে দিতে চাইছে বিজেপি। আমাদের সমস্যা হিন্দু বা হিন্দুস্তান নিয়ে নয়। কিন্তু আমরা হিন্দি মানব না। বিজেপির থেকে আমাদের হিন্দুত্ব শেখার প্রয়োজন মনে করি না।” এবার দেখার বিষয় দুই ভাইয়ের এক হওয়ায় পুরোনো হালে ফিরতে পারে কিনা শিবসেনা।






