Medical Scam: মোদি সরকারের অধীনে বড় মেডিকেল কলেজ দুর্নীতির পর্দাফাঁস সিবিআইয়ের
CBI exposes a nationwide medical college scam under Modi government involving bribes, fake faculty, and cloned fingerprints
Truth Of Bengal: মোদি সরকারের অধীনে বড় দুর্নীতি প্রকাশ্যে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(Medical Scam)। মেডিকেল কলেজের অনুমোদন ও মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেখা গিয়েছে টাকার খেলা। এক কথায় বলতে গেলে, ঘুষ। সিবিআই এর তরফ থেকে ৩৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি সহ ধর্মগুরুরাও। তদন্তকারীদের মতে এই দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে গোটা ভারতবর্ষে।
[আরও পড়ুন: Microsoft Shuts Pakistan Office: ফের অর্থনৈতিক সঙ্কটে পাকিস্তান, বন্ধ হল মাইক্রোসফটের অফিস]
সিবিআইয়ের এফআইআরে জানানো হয়েছে, “স্বাস্থ্য মন্ত্রক ও এনএমসির সঙ্গে যুক্ত কয়েকজন সরকারি আধিকারিক বেসরকারি কলেজের দালালদের কাছে গোপন সরকারি নথির ছবি তুলে পাঠাতেন, যাতে থাকতো একাধিক তথ্য(Medical Scam)। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের জন্য এক ভাড়া করা ফ্যাকাল্টি, ভুয়ো পেশেন্ট ও ক্লোন করা আঙুলের ছাপ ব্যবহার করা হতো। এভাবেই চলতে জালিয়াতি। মূল্যায়নকারীদের মোটা টাকা দেওয়া হতো।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে যেই ৩৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, তাঁদের মধ্যে নাম রয়েছে কেন্দ্রীয় সরকারি অফিসার, বেসরকারি কলেজ কর্তা, মধ্যস্থতাকারী ও মেডিক্যাল রেটিং বোর্ডের সদস্যদের(Medical Scam)। এখানেই শেষ নয়, ধর্মগুরুরাও এই কেলেঙ্কারিতে জড়িত। নাম রয়েছে রাওয়াতপুরা সরকার ওরফে রবিশঙ্কর মহারাজেরও। এবার দেখার বিষয় যে তদন্তে আর কাদের নাম উঠে আসে। আর কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত? সেটাই এখন দেখার।






